ইসরাইলি পাশবিকতা রুখতে হবে মুসলিম দেশগুলোকে: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i122036-ইসরাইলি_পাশবিকতা_রুখতে_হবে_মুসলিম_দেশগুলোকে_রায়িসি
মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত নির্যাতিত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশবিকতা রুখে দেয়ার চেষ্টা করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০২৩ ০৬:০৩ Asia/Dhaka
  • নয়া তুর্কি রাষ্ট্রদূত ও ইরানের প্রেসিডেন্ট রায়িসি
    নয়া তুর্কি রাষ্ট্রদূত ও ইরানের প্রেসিডেন্ট রায়িসি

মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত নির্যাতিত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশবিকতা রুখে দেয়ার চেষ্টা করা।

তেহরানে নিযুক্ত নয়া তুর্কি রাষ্ট্রদূত হিচাবি কিরলাঙ্গিচ গতকাল (রোববার) প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রায়িসি বলেন, মুসলিম দেশগুলোর জনগণ চায় তাদের সরকারগুলো নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াক। কাজেই ইসরাইলের পাশবিকতা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

বিগত কয়েক মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের পাশবিক হামলা বেড়ে গেছে। চলতি বছরের বিগত চার মাসে প্রায় ১০০ ফিলিস্তিনি ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হয়েছেন।

তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রায়িসি তুরস্কের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ক আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। সাক্ষাতে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। এ সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার চেষ্টা চালাবেন বলে জানান তুর্কি রাষ্ট্রদূত।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।