-
এস-৪০০ ব্যবস্থা নিয়ে আঙ্কারাকে আবার হুমকি দিল ওয়াশিংটন
নভেম্বর ১১, ২০১৯ ০৩:০৯তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার চুক্তি থেকে বেরিয়ে না এলে মার্কিন কংগ্রেস আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন। তিনি বলেন, ওই চুক্তি থেকে সরে না দাঁড়ালে ‘কাতসা’ আইন অনুযায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হবে তুরস্ক।
-
এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনও হয় নি: ইরান
নভেম্বর ১০, ২০১৯ ১৫:০৬পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনও নেয় নি ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
-
উত্তরের একটি গ্রাম থেকে তুর্কি সেনাদের তাড়িয়ে দিয়েছে সিরিয়ার সেনারা
নভেম্বর ১০, ২০১৯ ০৯:০০সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি গ্রাম থেকে তুরস্কের সেনাদের হটিয়ে দিয়েছে সিরিয়ার সরকারি সেনারা। গ্রামটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগে তুর্কি সেনাদের সঙ্গে সিরিয়ায় সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়।
-
সিরিয়া থেকে অন্য দেশ সেনা প্রত্যাহার না করলে তুরস্কও করবে না: এরদোগান
নভেম্বর ০৯, ২০১৯ ০৯:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়া থেকে অন্য দেশ যতক্ষণ পর্যন্ত সেনা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত তুরস্কও সেনা প্রত্যাহার করবে না। তিনি বলেন, তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে সিরিয়ার কুর্দি গেরিলাদের একজনও তৎপর থাকলে তুরস্ক সেখানে সামরিক অভিযান অব্যাহত রাখবে।
-
তুরস্ক সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ০৮, ২০১৯ ২২:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শুক্রবার রাতে তুরস্ক সফরে গেছেন। আগামীকাল অনুষ্ঠেয় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকোর সম্মেলনে অংশ নেবেন তিনি।
-
জর্দান, তুরস্ক ও আমিরাত লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা লংঘন করেছে: জাতিসংঘ
নভেম্বর ০৮, ২০১৯ ১৪:৫৯২০১১ সালে লিবিয়ার ওপর জাতিসংঘ যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা নিয়মিতভাবে লংঘন করেছে জর্দান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের অস্ত্র বিশেষজ্ঞরা গোপন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন যা ফরাসি বার্তা সংস্থা এএফপি’র কাছে গতকাল (বৃহস্পতিবার) পৌঁছেছে।
-
চুক্তির প্রতি পরিপূর্ণ সম্মান দেখাচ্ছে না আমেরিকা: এরদোগান
নভেম্বর ০৭, ২০১৯ ১৪:৫২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের সরিয়ে নেয়ার ব্যাপারে আমেরিকা যে অঙ্গীকার করেছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করছে না। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
-
বাগদাদির স্ত্রীকে আটক করেছি: তুর্কি প্রেসিডেন্ট
নভেম্বর ০৬, ২০১৯ ১৬:৩৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তারা জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির স্ত্রী, বোন এবং বোনের স্বামীকে আটক করেছেন। তিনি আজ (বুধবার) রাজধানী আঙ্কারায় এক ভাষণে এ তথ্য জানান।
-
এস-৪০০’র দ্বিতীয় চালান পেতে দেরি হতে পারে: তুরস্ক
নভেম্বর ০৫, ২০১৯ ০৫:৩৪তুরস্কের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান পেতে দেরি হতে পারে। ২০২০ সালের মধ্যে এ ক্ষেপণাস্ত্রের চালান তুরস্কের কাছে হস্তান্তর করার কথা ছিল কিন্তু প্রযুক্তির শেয়ারিং এবং যৌথভাবে উৎপাদনের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা চলার কারণে তা আপাতত স্থগিত করা হতে পারে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
-
সিরিয়ায় তুরস্কপন্থীদের বোমায় নিহত ৪
নভেম্বর ০৪, ২০১৯ ১৪:৪৬সিরিয়ার হাসাকা প্রদেশের রাস আল আইন শহরে বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছে।