-
তুরস্ক সীমান্তে আরো সেনা মোতায়েন করেছে সিরিয়া
নভেম্বর ০৪, ২০১৯ ১০:০৬তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করেছে সিরিয়া সরকার। তুরস্কের সঙ্গে চলমান সামরিক দ্বন্দ্বের ভেতরে সিরিয়া ওই অঞ্চলে সেনা মোতায়েনের মাধ্যমে শক্তি বৃদ্ধির চেষ্টা করছে এবং এরই অংশ হিসেবে নতুন এলাকায় আরো সরকারি সেনা মোতায়েন করা হলো।
-
উত্তর সিরিয়ায় ২০ সাঁজোয়া গাড়ি ও ৩০০ সেনা মোতায়েন করল রাশিয়া
নভেম্বর ০১, ২০১৯ ১১:৪৮সিরিয়ার উত্তরাঞ্চলে প্রায় ৩০০ সেনা এবং ২০টি সাঁজোয়া গাড়ি মোতায়েন করেছে রাশিয়া। রুশ সামরিক পুলিশ তুরস্কের সঙ্গে উত্তর সিরিয়ার সীমান্তে টহল দিচ্ছে।
-
কঠিন দিনগুলোতে ইরান ও তুরস্ক বিশ্বস্ততা ও বন্ধুত্বের প্রমাণ দিয়েছে যেভাবে
অক্টোবর ৩১, ২০১৯ ১৩:০৫বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে প্রতিবেশী ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা বজায় রয়েছে। আঞ্চলিক রাজনীতিতেও এ দুই দেশের প্রভাবশালী ভূমিকা ও গুরুত্ব রয়েছে।
-
তুর্কি আগ্রাসন মোকাবেলায় কুর্দিদের সরকারি বাহিনীতে যোগ দেয়ার আমন্ত্রণ জানালো সিরিয়া
অক্টোবর ৩১, ২০১৯ ১২:৩৩সিরিয়ার কথিত ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ-কে সামরিক বাহিনীতে যুক্ত হয়ে তুর্কি আগ্রাসন মোকাবেলার আহ্বান জানিয়েছে দামেস্ক সরকার।
-
ইরান ও তুরস্ক মিলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে: ড. রুহানি
অক্টোবর ৩১, ২০১৯ ০৮:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,মধ্যপ্রাচ্যের গত এক দশকের পরিস্থিতি এবং আঞ্চলিক সমস্যা সমাধানে ইরান ও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে প্রমাণিত হয় এই দুই দেশ একসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।
-
এরদোগানের নীতির সঙ্গে মতবিরোধ; দল থেকে পদত্যাগ করলেন এক এমপি
অক্টোবর ৩১, ২০১৯ ০৫:১১তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি’র একজন সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করেছেন। দলের প্রধান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে মতবিরোধের জের ধরে তিনি পদত্যাগ করলেন।
-
তুরস্কের সেনাদের সঙ্গে সিরিয়ার বাহিনীর আবারো প্রচণ্ড সংঘর্ষ
অক্টোবর ৩১, ২০১৯ ০৩:২৪তুরস্কের সেনাদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর আবারো প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের রাস আল-আইন শহরের কাছে ওই সংঘর্ষ হয়। তুর্কি সেনাদের হামলায় সিরিয়ার সাত সেনা নিহত হওয়ার একদিন পর এ সংঘর্ষ হলো।
-
তুর্কি সেনাদের সঙ্গে সংঘর্ষে সিরিয়ার ৭ সেনা নিহত
অক্টোবর ৩০, ২০১৯ ০৫:৪৬তুকি সীমান্তবর্তী সিরিয়ার রাস আল-আইন শহরে তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে সিরিয়ার অন্তত সাত সেনা নিহত হয়েছে। সংঘর্ষে তুরস্ক ও সিরিয়ার সেনাদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি বিনিময় হয়। এসময় তুরস্কের পক্ষে সিরিয়ার সরকার-বিরোধী গেরিলারা সিরিয় সেনাদের বিরুদ্ধে সংঘর্ষ অংশ নেয়।
-
তুরস্ক সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার: স্বাগত জানাল সিরিয়া
অক্টোবর ২৮, ২০১৯ ১৪:৩৩তুরস্ক সীমান্ত থেকে কৃর্দি গেরিলাদেরকে প্রত্যাহার করে সিরিয়ার ৩০ কিলোমিটার ভেতরে আনার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিরিয়া সরকার। দামেস্ক বলেছে, সিরিয়ার ভেতরে আগ্রাসন চালানোর ব্যাপারে তুরস্ক সরকার যে অজুহাদ দেখাচ্ছিল কুর্দি গেরিলাদের প্রত্যাহার করার মধ্যদিয়ে তার অবসান ঘটেছে।
-
তুর্কি বাহিনীর আগ্রাসন চালানোর আর কোনো অজুহাত নেই: সিরিয়া
অক্টোবর ২৮, ২০১৯ ০৩:৪৪সিরিয়া বলেছে, তুরস্ক সীমান্ত থেকে কুর্দি গেরিলারা সরে আসার পর এখন উত্তর সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর জন্য আর কোনো অজুহাত দেখাতে পারবে না আঙ্কারা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।