-
আমেরিকা যেন আফগানিস্তানে নাক না গলায়: হেবাতুল্লাহ আখুন্দজাদা
এপ্রিল ৩০, ২০২২ ০১:১৭আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি গতকাল (শুক্রবার) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।
-
ইরানের ভূয়সী প্রশংসায় আফগানিস্তানের তালেবান সরকার
এপ্রিল ২৬, ২০২২ ১৪:৩৬আফগানিস্তানে তালেবানের অস্থায়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সেদেশের জনগণের জন্য ইরানি সহায়তার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ক্বারি শাহ মোহাম্মদ আফগান জনগণের জন্য ইরানের সর্বাত্মক সাহায্য সমর্থনের প্রশংসা করে এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
-
কাবুলে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করল আইএস জঙ্গিরা
এপ্রিল ২৪, ২০২২ ১৪:০৬আফগানিস্তানের উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ জঙ্গিরা সম্প্রতি রাজধানী কাবুলে বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে।
-
আফগানিস্তানে টিটিপি’র উপস্থিতির খবর ভিত্তিহীন: তালেবান মুখপাত্র
এপ্রিল ২০, ২০২২ ০১:৫০আফগানিস্তানে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র উপস্থিতি রয়েছে বলে ইসলামাবাদ যে অভিযোগ করেছে তালেবান সরকার তা প্রত্যাখ্যান করেছে।
-
নিন্দা জানিয়ে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে বললো ইরান
এপ্রিল ২০, ২০২২ ০১:০২আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে ওই হামলায় জড়িতদের গ্রেফতার ও যথাযথ শাস্তি প্রদান করারও আহ্বান জানিয়েছে তেহরান।
-
আফগান তালেবানের প্রতি পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি
এপ্রিল ১৮, ২০২২ ১৩:৩৭আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে নির্বিঘ্নে পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।
-
তালেবানকে সীমান্ত অতিক্রমী সন্ত্রাস বন্ধে পদক্ষেপ নিতে হবে: পাকিস্তান
এপ্রিল ১৮, ২০২২ ০৫:০৩সন্ত্রাসীরা যাতে আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাতে না পারে তালেবান সরকারকে সে নিশ্চয়তা দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়ে বলেছে, বিগত কয়েক মাসে বহুবার তালেবানকে পাক-আফগান সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান জানিয়েও কোনো কাজ হয়নি।
-
পাকিস্তানকে খারাপ পরিণতির জন্য হুঁশিয়ারি দিল তালেবান
এপ্রিল ১৭, ২০২২ ১৪:০৭আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান রকেট হামলার যে নির্দেশ দিয়েছে তার নিন্দা জানিয়েছে ক্ষমতাসীন তালেবান।
-
পাকিস্তানি রাষ্ট্রদূত মনসুর খানকে তলব করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৭, ২০২২ ০২:৫৫আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদ জানাতে কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (শনিবার) পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খানকে তলব করে তার সঙ্গে কথা বলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও উপ প্রতিরক্ষামন্ত্রী শিরিন আখুন্দ।
-
পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যা বলল তালেবান সরকার
এপ্রিল ১১, ২০২২ ০১:৫৭পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করার পাশাপাশি দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার। পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ আশা ব্যক্ত করেছেন।