-
আফগানিস্তানে অব্যাহত নিরাপত্তাহীনতা: জনগণের আস্থা অর্জনে এখনও ব্যর্থ তালেবান
অক্টোবর ২২, ২০২১ ১৬:৩৬আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বড় পাওয়ার হাউজ বা বিদ্যুৎ-স্থাপনায় বিস্ফোরণের ফলে দেশটির রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের বিদ্যুৎ সরবরাহে জড়িত কোম্পানি এই খবর দিয়েছে।
-
আফগান বন্দির আটক আদেশ অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত
অক্টোবর ২২, ২০২১ ১৪:০৭কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার ১৪ বছর জেল খাটার পর আফগানিস্তানের এক নাগরিকের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আদালত।
-
আফগানিস্তান সফরে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ২১, ২০২১ ১৫:৪৫পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আজ (বৃহস্পতিবার) আফগানিস্তান সফরে গেছেন। গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তিনি কাবুল সফরে গেলেন।
-
মস্কোয় শেষ হল আফগানিস্তান বিষয়ক সম্মেলন: যৌথ বিবৃতি প্রকাশ
অক্টোবর ২১, ২০২১ ১৪:৪৫মস্কোয় তালেবান প্রতিনিধিদের উপস্থিতিতে আফগানিস্তান বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারত, কাজাখস্তান, কিরঘিজিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যত দ্রুত সম্ভব আফগানিস্তান পুনর্গঠনে জাতিসংঘকে সম্মেলন আহ্বান করার দাবি জানিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
-
অন্যের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেব না: তালেবান
অক্টোবর ২১, ২০২১ ০৩:২৭আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তারা অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবেন না।
-
‘খালিলজাদ শান্তি প্রতিষ্ঠায় অনেক সহযোগিতা করেছেন’: তালেবান
অক্টোবর ২০, ২০২১ ০৩:১৭আফগান শান্তি আলোচনায় আমেরিকার বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ পদত্যাগ করার পর তালেবান বলেছে, তিনি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট সহযোগিতা করেছেন। খালিলজাদ সোমবার এমন সময় পদত্যাগ করেন যখন দুই মাস আগে মার্কিন সেনারা অত্যন্ত অপমানকর পরিস্থিতিতে আফগানিস্তান ত্যাগ করে এবং তালেবান দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়।
-
আফগানিস্তানে আইএস জঙ্গিদের হামলার নিন্দা জানাতে ওআইসি'র প্রতি ইরানের আহ্বান
অক্টোবর ১৯, ২০২১ ১৩:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি মহাসচিব ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সাক্ষাতে তিনি আফগানিস্তানের কান্দাহার ও কুন্দুযের শিয়া মসজিদে মুসল্লিদের ওপর উগ্র দায়েশ বা আইএস জঙ্গিদের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ওআইসির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
-
শিয়া মসজিদের নিরাপত্তা জোরদার করবে তালেবান
অক্টোবর ১৯, ২০২১ ০৯:১২আফগানিস্তানে শিয়া মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। কান্দাহার ও কুন্দুজ শহরে দুটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় ২০০’র বেশি মানুষ নিহত ও কয়েকশ মুসল্লি আহত হওয়ার পর তালেবান এই ঘোষণা দিল।
-
পোলিও টিকা কার্যক্রমের অনুমতি দিয়েছে তালেবান: জাতিসংঘ
অক্টোবর ১৯, ২০২১ ০৫:২৮জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের শিশুদের জন্য পোলিট টিকা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে তালেবান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার বলেছে, আগামী নভেম্বর মাসে সারাদেশে পোলিও টিকা কার্যক্রম শুরু হবে এবং এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তালেবান।
-
ইরান কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ১৯, ২০২১ ০৩:৪০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং ফলদায়ক যেকোনো আলোচনায় বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরো বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের পরমাণু আলোচনা থেকে অবশ্যই ফল বেরিয়ে আসতে হবে প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কঠোর মনোভাব প্রদর্শন করতে হবে।