-
‘আর কোনো দেশ যেন আফগানিস্তানে হামলা করার চিন্তাও না করে’
অক্টোবর ০৮, ২০২১ ০৬:৫২আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আর কোনো দেশ যেন কোনোদিন আফগানিস্তানে আগ্রাসন চালানোর চিন্তাও না করে। দেশটিতে ইঙ্গো-মার্কিন আগ্রাসনের ২০তম বার্ষিকীতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
শিয়া-সুন্নি ঐক্য ইসলামের শত্রুদের ক্ষুব্ধ করেছে: তালেবান কর্মকর্তা
অক্টোবর ০৮, ২০২১ ০৬:২৮আফগানিস্তানের হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান কর্মকর্তা মৌলভি নায়িমুল হক হক্কানি বলেছেন, তার দেশে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যকার ঐক্য শত্রুদের ক্ষুব্ধ করেছে।তিনি বৃহস্পতিবার তার দপ্তরে প্রদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে।
-
গার্লস স্কুল খুলে দেয়ার প্রতিশ্রুতি দিলেন তালেবান শিক্ষামন্ত্রী
অক্টোবর ০৮, ২০২১ ০৪:১১আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির ঘোষণা করেছেন, তার দেশের বয়েস ও গার্লস স্কুলগুলো আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে এবং ইসলামি হিজাব পরিধানের ব্যবস্থা রেখে খুলে দেয়া হবে। বৃহস্পতিবার কাবুলে শিক্ষামন্ত্রীর দেয়া এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে।
-
নারী শিক্ষা নিয়ে তালেবানের নরম সুর: কথা ও কাজে মিল থাকবে কী?
অক্টোবর ০৭, ২০২১ ১৫:৪৬আফগানিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নুরুল্লাহ মুনির ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়ে বলেছেন, আলাদা শিক্ষকের উপস্থিতিতে এবং ইসলামি শালিন পোশাক হিজাব মেনেই সেখানে শিক্ষাদান কার্যক্রম চলবে। নুরুল্লাহ মুনির আরো বলেছেন, তালেবান কখনোই স্কুলে মেয়েদের শিক্ষা গ্রহণের বিরোধী নয় বরং মেয়েরা যাতে ইসলামি শিক্ষা অনুসারে সুস্থ পরিবেশে স্কুলে শিক্ষা গ্রহণ করতে পারে সে জন্য নতুন করে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
-
লাখ লাখ ডলার চুরি সংক্রান্ত ভিডিও পেয়েছে আফগান তালেবান
অক্টোবর ০৬, ২০২১ ১৩:২৮আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি সত্যিই লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তালেবান।
-
আফগানিস্তানকে ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠালো ইরান
অক্টোবর ০৬, ২০২১ ০৭:২৮প্রতিবেশী আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল (মঙ্গলবার) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ত্রাণ সহায়তার এ চালান হস্তান্তর করে।
-
মোল্লা বারাদারের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ
অক্টোবর ০৬, ২০২১ ০৪:৫৬ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি সাইমন গ্যাস কাবুল সফরে গিয়ে তালেবান নেতা ও আফগান উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবারের ওই সাক্ষাতে আফগানিস্তানে নিযুক্ত কাতার-ভিত্তিক ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স মার্টিন ল্যাংডেন উপস্থিত ছিলেন।
-
ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে: তালেবান মুখপাত্র
অক্টোবর ০৬, ২০২১ ০৪:৩৩আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে তার দেশের গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
-
বাগরাম বিমান ঘাঁটিতে চীনা সেনা উপস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের বক্তব্য
অক্টোবর ০৫, ২০২১ ০৫:৫৯আফগানিস্তানের বিখ্যাত বাগরাম বিমান ঘাঁটিতে চীনা সেনা মোতায়েন করা হয়েছে বলে যে জল্পনা চলছে তা নাকচ করে দিয়েছেন কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ। তিনি এ ধরনের জল্পনাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
-
পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নিল তালেবান সরকার
অক্টোবর ০৫, ২০২১ ০৫:৫১আফগানিস্তানের জনগণকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ নির্দেশের খবর জানিয়ে বলেছেন, ‘তালেবান সরকারের নেতৃত্ব পরিষদ’ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত দিয়েছে।