-
ইসরাইলের জন্য আমেরিকার আফগান পরিণতি অপেক্ষা করছে
আগস্ট ১৯, ২০২১ ০৬:৪৩ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আমেরিকা আফগানিস্তানে যেরকম ‘অবমাননাকর পরাজয়ের’ সম্মুখীন হয়েছে সেই একইরকম পরিণতি ইহুদিবাদী ইসরাইলের জন্যও অপেক্ষা করছে। যে আমেরিকা নিজের পরাজয় ঠেকাতে পারে না তার পক্ষে ইসরাইলকে নিরাপত্তা দেয়াও সম্ভব নয়।
-
আশরাফ গনি এখন আর আফগানিস্তানের কেউ নন: আমেরিকা
আগস্ট ১৯, ২০২১ ০২:৫৬মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আর আফগানিস্তানের কোনো কর্মকর্তা বলে স্বীকার করে না। তিনি বুধবার আফগান পরিস্থিতি সম্পর্কে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
-
টাকা আনা দূরের কথা জুতা পায়ে দেয়ারও সুযোগ পাইনি: আশরাফ গনি
আগস্ট ১৯, ২০২১ ০২:২৯আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি দাবি করেছেন, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে খবর পাওয়ার পরই তিনি দেশত্যাগ করেছেন। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করে এ দাবি করেছেন।
-
‘মানবিক কারণে আশরাফ গনি ও তার পরিবারকে আশ্রয় দিয়েছি’
আগস্ট ১৯, ২০২১ ০২:১০আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দেয়ার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। গত ১৫ আগস্ট রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান।
-
ভারত কারো বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে না
আগস্ট ১৮, ২০২১ ১৪:১৩তালেবান বলেছে, ভারত আফগানিস্তানে তার অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের কাজ শেষ করতে পারে তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেয়া হবে না। তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন একথা ঘোষণা করেছেন।
-
তালেবানকে স্বীকৃতি নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
আগস্ট ১৮, ২০২১ ১৩:৩৯আফগানিস্তানে বিদেশি দখলদার সৈন্যদের হটিয়ে তালেবান যোদ্ধারা দেশটির নিয়ন্ত্রণ নেওয়াকে স্বাগত জানিয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামি আন্দোলন বাংলাদেশ।
-
তালেবানের সমর্থনে বিবৃতি: সমাজবাদী পার্টির এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
আগস্ট ১৮, ২০২১ ১৩:১২ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বার্কের বিরুদ্ধে তালেবানের সমর্থনে বিবৃতি দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি সম্ভল সদর কোতোয়ালিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ১২৪-এ, ২৯৫-এ ধারায় নথিভুক্ত করা হয়েছে।
-
চিন্তিত সৌদি আরব: আফগানিস্তানে তালেবানের উত্থানে আরব বিশ্বে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া
আগস্ট ১৮, ২০২১ ১২:২৭আফগানিস্তানের তালেবানরা ক্ষমতা দখল করার পর পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে আরব দেশগুলোর বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যক্তিত্ব ও সরকারগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে। তালেবানরা গত ১৫ আগস্ট রাজধানী কাবুলে প্রবেশ করার একই সময়ে প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গণি কাবুল ত্যাগ করেন। এরপরই আফগান সরকারের পতন ঘটে এবং কাবুলে প্রবেশ করার পর তালেবানরা যুদ্ধ অবসানের ঘোষণা দেয়।
-
ভয়াবহ তালগোল পাকিয়ে আফগানিস্তান ছেড়েছে আমেরিকা: চীন
আগস্ট ১৮, ২০২১ ০৬:৫৪চীন বলেছে, ভয়াবহ তালগোল পাকিয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে আমেরিকা। আফগানিস্তানে ২০ বছরের মার্কিন দখলদারিত্ব অবসানের পর গতকাল (মঙ্গলবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং।
-
‘মার্কিন দখলদারিত্ব শেষ, আফগানিস্তান এখন আর যুদ্ধক্ষেত্র নয়’
আগস্ট ১৮, ২০২১ ০৬:০৩তালেবান বলেছে, আফগানিস্তানের ওপর মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর ২০ বছরের দখলদারিত্বের অবসান হয়েছে এবং এদেশে কেউ এখন আর যুদ্ধ চায় না। আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর গতকাল (মঙ্গলবার) প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ কথা বলেছেন।