-
স্টকহোমে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তেহরানে তলব: পররাষ্ট্র মন্ত্রণালয়
জুলাই ২১, ২০২২ ০১:৪১ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নুরির বিরুদ্ধে সুইডিশ আদালতের অন্যায় রায়ের প্রতিবাদ জানাতে স্টকহোমে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তেহরানে ডেকে পাঠানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানি রাষ্ট্রদূতকে শলাপরামর্শের জন্য তেহরানে তলব করা হয়েছে।
-
রিয়াদ যতখানি অগ্রসর হবে তার চেয়ে বেশি সাড়া পাবে: তেহরান
জুলাই ২০, ২০২২ ১০:২৩সৌদি আরবের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরাক এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
-
পরমাণু অস্ত্র তৈরি সক্ষমতা রয়েছে কিন্তু সিদ্ধান্ত নেই: খাররাজি
জুলাই ১৮, ২০২২ ০১:৪৭ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খাররাজি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেকোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা হুমকিগ্রস্ত করা হলে তেহরান তার সমুচিত জবাব দেবে।কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোকে ইঙ্গিত করে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
-
শিগগিরই ইরানে রাষ্ট্রদূত ফেরত পাঠাচ্ছে আরব আমিরাত: গার্গাশ
জুলাই ১৭, ২০২২ ০৩:০৮সংযুক্ত আরব আমিরাত ইরানে তার রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাশ।
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফরে আসছেন: ক্রেমলিন
জুলাই ১২, ২০২২ ১২:৪৫রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিন জানিয়েছে আগামি সপ্তায় ভ্লাদিমির পুতিন তেহরান সফরে আসছেন। ওই সফরে তিনি ইরান ও তুরস্কের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
ইরান টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি সই করতে চায়: আলী শামখানি
জুলাই ০৭, ২০২২ ০২:২১ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ দ্রুততম সময়ের মধ্যে একটি টেকসই ও নির্ভরযোগ্য চুক্তিতে উপনীত হওয়ার জন্যই পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু করেছে। ইরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি গতকাল (বুধবার) তেহরানে আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
-
মার্কিন দাবি সত্য নয়, বাড়তি দাবি উত্থাপন করেনি ইরান: পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ০৬, ২০২২ ১৩:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, কাতারের দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরান পরমাণু সমঝোতা বা জেসিপিও'র বাইরে কোনো দাবি উত্থাপন করেনি। দোহায় পরোক্ষ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বাড়তি দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে।
-
ইরান পরমাণু আলোচনায় নিজের অবস্থান স্পষ্ট করেছে: রায়িসি
জুলাই ০১, ২০২২ ০১:৫৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক টেলিফোনালাপে বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় ইরান নিজের অবস্থান স্পষ্ট করেছে। গতকাল (বৃহস্পতিবার) কাতারের আমির ইরানের প্রেসিডেন্টকে ফোন করলে দুই নেতার মধ্যে কথোপকথন অনুষ্ঠিত হয়।
-
হিরমান্দের পানির হিস্যা নিশ্চিত করুন: মুত্তকির প্রতি আব্দুল্লাহিয়ানের আহ্বান
জুন ২৫, ২০২২ ০৫:৫৮আফগানিস্তান ও ইরানের মধ্যকার অভিন্ন নদী হিরমান্দের পানির ন্যায্য হিস্যা ইরানকে দেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (শুক্রবার) সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক টেলিফোনালাপে কাবুলের প্রতি এ আহ্বান জানান।
-
৪ বছর পর আবার তেহরান-রোম ফ্লাইট চালু হচ্ছে
জুন ২৪, ২০২২ ০৬:৪৩চার বছর স্থগিত থাকার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার আবারো তেহরান-রোম ফ্লাইট চালু করতে যাচ্ছে। ইরান এবং ইতালি বিমান কর্তৃপক্ষের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।