-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: আমেরিকা
জুন ২৬, ২০২০ ০৩:৪১মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেছেন, ওয়াশিংটন ইরানের ওপর চাপ প্রয়োগ করে দেশটির অর্থনীতিকে কোণঠাসা করে ফেলার চেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের স্টিল ও ধাতব সামগ্রী রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে একথা বলেন।
-
মার্কিন সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের বড় শিকার ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
জুন ২৬, ২০২০ ০২:৩৬আমেরিকা তার বার্ষিক প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের যে অভিযোগ এনেছে তার কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি মার্কিন সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বৃহস্পতিবার রাতে তেহরানে বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ বা এ সংক্রান্ত মূল্যায়ন প্রকাশ করার কোনো অধিকার সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আমেরিকার নেই।
-
বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স শিগগিরই ফ্রান্সে পাঠানো হচ্ছে: জারিফ
জুন ২৩, ২০২০ ০২:৫৭গত জানুয়ারি মাসে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স কয়েকদিনের মধ্যে ফ্রান্সে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইনের সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রতিশ্রুতি দেন।
-
তেহরানের আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণ
জুন ২২, ২০২০ ১২:৩৪বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে। ইরানের রাজধানী তেহরানে সূর্যগ্রহণ শুরু হয় ৯:০৫ মিনিটে আর শেষ হয় ১১:৩৭ মিনিটে। বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়।
-
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জুন ২২, ২০২০ ০১:৪৯মার্কিন সরকার সারাবিশ্বে আগ্রাসী নীতি বাস্তবায়নের পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। গতকাল (রোববার) তেহরান সফররত আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমারের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
-
ইউরোপীয়রা আমেরিকার থেকে কোনো অংশে কম নয়: ইরান
জুন ২১, ২০২০ ১১:৫৬ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ইউরোপীয় দেশগুলো আরেকবার ইরানের প্রতি তাদের বিদ্বেষী চেহারা তুলে ধরেছে এবং প্রমাণ করেছে, তাদেরকে বিন্দুমাত্র বিশ্বাস করা যায় না।
-
ভেনিজুয়েলাগামী ইরানের ষষ্ঠ জাহাজে রয়েছে খাদ্যসামগ্রী: কূটনীতিক
জুন ২১, ২০২০ ০৫:২০ভেনিজুয়েলার পানিসীমার কাছাকাছি পৌঁছে যাওয়া ইরানের ষষ্ঠ জাহাজে খাদ্যসামগ্রী রয়েছে বলে খবর দিয়েছেন কারাকাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাতুল্লাহ সুলতানি। তিনি গতকাল (শনিবার) আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
-
ফ্রান্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে ইরানের উদ্বেগ প্রকাশ
জুন ২১, ২০২০ ০১:২৩ফ্রান্সের পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী দেশ ফ্রান্স ওই চুক্তিতে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে সেগুলো লঙ্ঘন করা হয়েছে।
-
আমেরিকা ইরানের পরমাণু সমস্যার সমাধান চায়: পম্পেওর রসিকতা
জুন ২০, ২০২০ ১০:৫৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিজের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে দাবি করেছেন, আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি ব্যাপকভিত্তিক কূটনৈতিক সমাধান চায়। তিনি শুক্রবার ওয়াশিংটনে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানান।
-
রুমানিয়ায় ইরানের সাবেক বিচারকের লাশ; কারণ জানতে চেয়েছে তেহরান
জুন ২০, ২০২০ ০১:৪৯রুমানিয়ার পুলিশ সেদেশের একটি হোটেল থেকে ইরানের একজন সাবেক বিচারকের লাশ উদ্ধার করেছে। দুর্নীতির দায়ে গোলামরেজা মানসুরি নামের ওই বিচারকের বিরুদ্ধে ইরানের আদালতে মামলা চলছে।