-
ঢাকা সিটির উপনির্বাচন ২০০১ সালের চেয়ে ভালো হয়েছে: ওবায়দুল কাদের
মার্চ ০১, ২০১৯ ১২:৪৬ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ২০০১ সালের চেয়ে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তুলনা করেন, ২০০১ সালে কী হয়েছিল? ওটা তো একেবারেই ভোটারশূন্য একটা নির্বাচন ছিল। সেই নির্বাচনের মেয়রও ইলেকটিভ মেয়র। নির্দিষ্ট সময়ের চেয়ে আরো তিন বছর বেশি সময় তিনি মেয়র পদে ছিলেন; আট বছরেরও বেশি।
-
ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের অল্প উপস্থিতি: কে কী বললেন
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ১২:৫৯বিএনপিসহ বিরোধীদলগুলোর বর্জন এবং বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, দুই মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়েছেন।
-
মার্কিন নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বার্নি স্যান্ডার্স
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ১২:৩৮মার্কিন প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স আবারো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এছাড়া, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকৃতিগতভাবে ‘মিথ্যুক’ উল্লেখ করে বলেন, ট্রাম্পের কারণে আমেরিকা বিব্রত। আগামী ২০২০ সালে আমেরিকায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
-
২০২০ সালের দিকে ট্রাম্প মুক্ত নাও থাকতে পারেন: এলিজাবেথ ওয়ারেন
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৪:০৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করার পরিকল্পনা করছেন তখন তিনি মুক্ত নাও থাকতে পারেন। এ সতর্কবাণী উচ্চারণ করেছেন ডেমোক্র্যাট দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন।
-
প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করা হলো না থাই রাজকুমারীর
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১৫:৩৯থাইল্যান্ডের আসন্ন নির্বাচনে রাজকুমারী উবলরত্নার প্রার্থিতার ওপর রাজার দেওয়া নিষেধাজ্ঞা মেনে নিয়েছে ‘থাই রাকসা চার্ট পার্টি'। আজ (শনিবার) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা রাজার নির্দেশ মেনে নিয়েছে।
-
সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল: সিইসি
জানুয়ারি ৩০, ২০১৯ ০৯:৫২বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটির কারণে মানুষের আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
-
‘তুরস্কের আসন্ন নির্বাচনে সিরিয়ার ৫৩ হাজার নাগরিক ভোট দিতে পারবে’
জানুয়ারি ২১, ২০১৯ ০৩:৪৪তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু বলেছেন, তার দেশে অবস্থানরত সিরিয়ার যে ৫৩ হাজার নাগরিক তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা দেশটির আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পারবেন।
-
পিছিয়ে গেল আফগান প্রেসিডেন্ট নির্বাচন
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৭:৩৮আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন কয়েকমাসের জন্য পিছিয়ে গেছে। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম চালু করার কাজ সময়মতো শেষ করা সম্ভব না হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী এপ্রিল মাসে নির্বাচনটি অনুষ্ঠানের কথা ছিল।
-
বিএনপি নির্বাচন বানচাল করতে চায়: আওয়ামী লীগ
ডিসেম্বর ২৬, ২০১৮ ০২:৫৭জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনের (ইসির) বিরুদ্ধে যৌথভাবে নির্বাচন বানচালের অভিযোগ করার পর একই ইস্যুতে পাল্টা অভিযোগ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার বিএনপি মহাসচিব অভিযোগ করার পর সন্ধ্যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে একই অভিযোগ করেন। তারা বলেছেন, বিএনপি চাচ্ছে নির্বাচন বানচাল করতে।
-
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, রাশিয়া, ইরান!
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৯:৫৩মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া, চীন ও ইরান হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস।