-
জনগণের নিরাপত্তা আমাদের রেডলাইন: ব্রিগেডিয়ার জেনারেল আশতারি
অক্টোবর ০৬, ২০২২ ১৪:৩৭ইরানের পুলিশ বাহিনীর কমান্ডার-ইন-চীফ বলেছেন: যে বা যারাই জনগণের অধিকার ও নিরাপত্তা লঙ্ঘন করবে, নিরাপত্তা রক্ষীরা জনগণের পাশে থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে।
-
জম্মু-কাশ্মীরের কারা বিভাগের মহাপরিচালকের মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক
অক্টোবর ০৪, ২০২২ ০৮:৪১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর কারা বিভাগের পুলিশের মহাপরিচালক (ডিজি) হেমন্ত কুমার লোহিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার) দিবাগত গভীর রাতে তার বাসভবনে তাকে গলা কেটে হত্যা করা হয়। তাকে জম্মু শহরের উপকণ্ঠে একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ঘটনার পর হেমন্ত লোহিয়ার গৃহকর্মী ইয়াসীর আহমদ পলাতক রয়েছে।
-
যু্ক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ে প্রাণহানি বেড়ে ৪৫
অক্টোবর ০১, ২০২২ ১৭:১৯মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ইয়ানে'র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে।
-
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: ২ মেজরসহ ৬ সেনা নিহত
সেপ্টেম্বর ২৬, ২০২২ ১২:২০পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন মেজর ছিলেন। আজ (সোমবার) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
আফগানিস্তানের রাজধানীতে মসজিদে হামলায় নিহত ৭, আহত ৪০
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১৭:৫২আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের সামনে আজ (শুক্রবার) বোমা বিস্ফোরণে সাত জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আজ জুমার নামাজের পরপরই ওই বিস্ফোরণ ঘটে।
-
মিয়ানমারের স্কুলে হেলিকপ্টার থেকে সেনাবাহিনীর গুলি; ১১ শিশু নিহত
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৫:০৩মিয়ানমারের উত্তরের সাগাইং অঞ্চলে একটি স্কুলে সেনাবাহিনীর হামলায় অন্তত ১১ শিশু নিহত হয়েছে। এছাড়া আরো ১৫ টি শিশু এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
-
তাজিকিস্তান-কিরগিজস্তান সংঘর্ষে নিহত অন্তত ১০৫; আগ্রাসন বলছে দুশাম্বে
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৩:৪০সীমান্ত সংঘর্ষের জন্য কিরগিজস্তানকে দায়ী করেছে তাজিকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছে, তারা আগ্রাসনের শিকার হয়েছে।
-
আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার ৪৯ সেনা নিহত; সংঘর্ষ থামাতে তৎপর রাশিয়া
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৩:০৭আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষ হয়েছে। নতুন করে এই সংঘর্ষের জেরে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে ইয়েরেভান ও বাকু।
-
চীনের সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প; নিহত ৪৬
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৯:২১চীনের সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। গতকাল (সোমবার) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের ফলে ভূমিধসের সৃষ্টি হয় এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে।
-
কানাডায় ছুরি হামলা, এক সন্দেহভাজনের মৃতদেহ উদ্ধার
সেপ্টেম্বর ০৬, ২০২২ ০৮:৫০কানাডায় ধারাবাহিক ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অন্য একজন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় জন আহত হয়েছে।