-
পরমাণু সমঝোতা আবার কার্যকর করতে প্রচেষ্টা চালাচ্ছে চীন: মুখপাত্র
জুলাই ০৮, ২০২৩ ০৭:৪৩২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য চীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে জাতিসংঘ উপ-মহাসচিবের আহ্বান
জুলাই ০৭, ২০২৩ ১৩:৪৩জাতিসংঘের উপ-মহাসচিব রোজমেরি ডি কারলো বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য ছয় জাতিগোষ্ঠীর সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সবচেয়ে উত্তম পন্থা। একই সাথে তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
-
নিরাপত্তা পরিষদে ইউক্রেনের উপস্থিতির কঠোর বিরোধিতা করেছে ইরান
জুলাই ০৭, ২০২৩ ১১:২২ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা বাস্তবায়ন ও পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কিত বৈঠকে ইউক্রেনের কূটনীতিকের উপস্থিতির কঠোর প্রতিবাদ এবং সমালোচনা করেছে তেহরান। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা ইস্যুতে পশ্চিমাদের অগঠনমূলক আচরণ বন্ধের আহ্বান রায়িসির
জুন ১১, ২০২৩ ১৫:২৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যকরনের সঙ্গে টেলিফোনালাপে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আলোচনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অগঠনমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান
জুন ১১, ২০২৩ ০৬:৩৩ইরানের ওপর আমেরিকার আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পথ সুগম করার লক্ষ্যেই তেহরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। একথা জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।
-
অগঠনমূলক আচরণ পরিহার করতে ইউরোপের প্রতি আহ্বান জানাল ইরান
জুন ১১, ২০২৩ ০৬:২৪ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগঠনমূলক আচরণ পরিহার করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর কথা অস্বীকার করলো ইরান
জুন ০৯, ২০২৩ ১০:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আমেরিকার সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। প্রকাশিত খবরে দাবী করা হয়েছে- ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা এবং বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছু পরিবর্তন আনবে তেহরান- এমন বিধান রেখে ইরান ও আমেরিকা একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছে।
-
পরমাণু চুক্তি উজ্জীবনের সুযোগ হারানো হবে বিশাল ভুল: রাশিয়া
এপ্রিল ২৭, ২০২৩ ০৬:৫৫রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া করা হবে মস্তবড় ভুল। মস্কো আরো বলেছে, যারা এই বহুজাতিক চুক্তি ধ্বংস করেছে এটিকে আবার কার্যকর করার দায়দায়িত্ব তাদের।
-
পরমাণু সমঝোতায় ফিরে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে রাশিয়া
মার্চ ৩০, ২০২৩ ০৮:২৫ইরানের সঙ্গে ২০১৫ সালে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে করে ওই সমঝোতায় ফিরে আসার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
ইরানের বিরুদ্ধে আমেরিকার সকল কৌশল ব্যর্থ হয়েছে: মার্কিন কংগ্রেস
মার্চ ২৪, ২০২৩ ১৪:১০আমেরিকার কংগ্রেসনাল রিসার্চ সেন্টার স্বীকার করেছে: ইরানের বিরুদ্ধে তাদের সকল কৌশল ব্যর্থ হয়েছে। সেন্টারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে নিয়ন্ত্রণে রাখতে সামগ্রিক নিষেধাজ্ঞা, সামরিক পদক্ষেপ এবং কূটনৈতিক প্রয়াসসহ আমেরিকার বিভিন্ন সরকারের সকল কৌশল ব্যর্থ হয়েছে।