-
বিজেপিকে অসভ্য, বর্বরের দল বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
জুন ০১, ২০২১ ১৪:৫২ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দফতরের মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে অসভ্য, বর্বরের দল বলে মন্তব্য করেছেন। তিনি আজ (মঙ্গলবার) হাবড়ায় ‘দুয়ারে অক্সিজেন’ প্রকল্পের সূচনা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন।
-
এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী আমি দেখিনি : মমতা বন্দ্যোপাধ্যায়
মে ৩১, ২০২১ ১৪:৩১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আমি দেখিনি! কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লীতে বদলির নির্দেশ প্রসঙ্গে তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ভারতে করোনা সংক্রমণ কমছে, একদিনে আক্রান্ত ১.৫২ লাখ, মৃত ৩,১২৮
মে ৩১, ২০২১ ১১:৩৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ধীরে ধীরে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখ ৫২ হাজার ৭৩৪টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখ ৬৫ হাজার ৫৫৩।
-
‘ইয়াস’ ঘূর্ণিঝড়: মোদির কাছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চাইলেন মমতা
মে ২৮, ২০২১ ১৫:০৬ভারতের পশ্চিমবঙ্গে ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শুক্রবার) পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ‘ইয়াস’ সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে ওই তথ্য জানিয়েছেন।
-
সিবিআই'র 'প্রভাবশালী তত্ত্ব' খারিজ, জামিন পেলেন পশ্চিমবঙ্গের ৪ নেতা-মন্ত্রী
মে ২৮, ২০২১ ১২:০৮ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমসহ ৪ নেতা-মন্ত্রী।
-
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ১৫ জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ
মে ২৭, ২০২১ ১৩:৩৭ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে আগামী ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত ঘোষণা করেন।
-
ইয়াসের প্রভাবে লন্ডভন্ড ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূল
মে ২৭, ২০২১ ১০:৪০ঘূর্ণিঝড় ইয়াস বড় আকার ধারণ করতে না পারলেও ক্ষতি করে গেল ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলের। এর প্রভাবে দুই রাজ্যের উপকূলের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে ফসলের খেত। আর নিহত হয়েছেন চারজন। ওডিশায় মারা গেছেন তিনজন, আর পশ্চিমবঙ্গে মারা গেছেন একজন।
-
পশ্চিমবঙ্গে ইয়াসের তাণ্ডবে ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত : মমতা বন্দ্যোপাধ্যায়
মে ২৬, ২০২১ ১২:৫৪ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
-
পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলা করতে ৩ লাখ মানুষ প্রস্তুত, সরানো হল ৯ লাখ মানুষকে
মে ২৫, ২০২১ ১৪:০৮ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলা করতে সামরিক ও বেসামরিক ক্ষেত্রের ৩ লাখ মানুষ প্রস্তুত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ইয়াস সাইক্লোন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করলেন মমতা
মে ২৪, ২০২১ ১৩:৫৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ত্রাণ বাবদ অর্থ বরাদ্দে বঞ্চনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।