-
পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ৪, রিপোর্ট চাইলেন অমিত শাহ
জুন ০৯, ২০১৯ ০৭:০৩ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ৪ জন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। রক্তক্ষয়ী ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপোর্ট চেয়েছেন। আজ (রোববার) বিজেপির এক প্রতিনিধিদল দিল্লি গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জানাবেন। গতকাল রাতে বিজেপির পক্ষ থেকে অমিত শাহকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে।
-
বিজেপির ‘অভিনন্দন যাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
জুন ০৮, ২০১৯ ১৪:৩১ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির ‘অভিনন্দন যাত্রা’কে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ এক পুলিশ কর্মকর্তা ও এক সিভিক ভলেন্টিয়ারসহ ১০/১২ জন আহত হয়েছেন।
-
মেঘালয়ের রাজ্যপালের বিতর্কিত টুইটের প্রতিবাদে তৃণমূলের ধর্না-অবস্থান
জুন ০৬, ২০১৯ ১৫:০৯ভারতের মেঘালয়ের রাজ্যপাল ও সাবেক বিজেপি নেতা তথাগত রায়ের বিতর্কিত টুইটের প্রতিবাদে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল বঙ্গজননী ব্রিগেড ধর্না-অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার হাজরা মোড়ে ধর্না-অবস্থানের নেতৃত্ব দেন তৃণমূলের এমপি কাকলি ঘোষ দস্তিদার ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
-
পশ্চিমবঙ্গে ঈদের ছুটি বাড়ানোর দাবি সংখ্যালঘু যুব ফেডারেশনের
জুন ০৪, ২০১৯ ১৪:০১ভারতের পশ্চিমবঙ্গে ঈদের ছুটি বাড়ানোর দাবি উঠেছে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে ওই দাবি তোলা হয়েছে। আজ (মঙ্গলবার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান এক বার্তায় এ দাবি জানান।
-
তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া পৌরসভা দখল করল বিজেপি
জুন ০৪, ২০১৯ ১১:৪৯ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া পৌরসভা দখল করেছে বিজেপি। আজ (মঙ্গলবার) বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়ে সরকারিভাবে বোর্ডের দখল নেয় বিজেপি। পৌরপ্রধান নির্বাচিত হন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং।
-
খেজুরিতে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক: ‘র্যাফ’ ও কমব্যাট ফোর্স মোতায়েন
জুন ০২, ২০১৯ ১৫:০৩ভারতের পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের খেজুরি ক্ষেত্রের বিধায়ক রণজিৎ মণ্ডল বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন। আজ (রোববার) তিনি খেজুরি এলাকার কণ্ঠিবাড়িতে যেতে গেলে, রাস্তায় বিধায়কের পথ আটকে দাঁড়ান কয়েকশ’ বিজেপি কর্মী-সমর্থক। তারা বিধায়কের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।
-
পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা, পুলিশের লাঠিচার্জ
জুন ০১, ২০১৯ ১৪:৪৮ভারতের পশ্চিমবঙ্গে 'জয় শ্রীরাম' ধ্বনি দেয়া বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। আজ (শনিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সরাতে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ও একপর্যায়ে পুলিশকে লাঠি নিয়ে তেড়ে যেতে হয়।
-
সাবেক সেনা সদস্য সানাউল্লাহকে ডিটেনশনে পাঠানো পরিকল্পিত ষড়যন্ত্র: এপিসিআর
মে ৩০, ২০১৯ ১২:৪০ভারতের বিজেপিশাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি প্রক্রিয়ায় সাবেক সেনা সদস্য ও বর্তমান পুলিশ কর্মকর্তা মুহাম্মাদ সানাউল্লাহকে (৫২) গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। ওই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিহিত করেছে অসমের ‘এসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর)।
-
ফের তৃণমূলে ধস, এবার বিজেপিতে গেলেন লাভপুরের বিধায়ক মনিরুল
মে ২৯, ২০১৯ ১৫:১৮ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়ার হিড়িক পড়ায় কার্যত দলটিতে ধস নেমেছে। আজ (বুধবার) লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, বীরভূম জেলা যুব তৃণমূলের সভাপতি ও সাবেক বিধায়ক গদাধর হাজরা, বীরভূম যুব তৃণমূলের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসিফ ইকবাল, জেলার নেতা নিমাই দাস দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন।
-
পশ্চিমবঙ্গে তৃণমূলে ধস, বিজেপিতে যোগ দেয়ার হিড়িক!
মে ২৯, ২০১৯ ১২:০১ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়ার হিড়িক পড়ায় কার্যত দলটিতে ধস নেমেছে। গতকাল (মঙ্গলবার) বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়, হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায় এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য বিজেপিতে যোগ দিয়েছেন। এরফলে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ সৃষ্টি হয়েছে। বিধায়ক তুষারকান্তি দাস অবশ্য সম্প্রতি তৃণমূল শিবিরে ছিলেন।