-
বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করলে দেশ ক্ষমা করবে না: মমতা
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৭:১৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করলে দেশ ক্ষমা করবে না। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বসিরহাটে মৌন মিছিল
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ২০:২৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মরণে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের বিভিন্ন এলাকায় তৃণমূলের পক্ষ থেকে মৌন মিছিল হয়েছে। আজ (রোববার) বসিরহাটের মিনাখাঁয় আয়োজিত ওই মিছিলের নেতৃত্ব দেন বসিরহাটের সংসদ সদস্য ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী।
-
'লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করাই কংগ্রেসের মূল লক্ষ্য'
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৬:৩৮ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করাই কংগ্রেসের মূল লক্ষ্য হবে। গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
গুজরাট ভুলিনি, যাদের হাতে রক্তের দাগ, তারাই দেশের ক্ষমতায়: মমতা
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ০৮:৩৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গুজরাটের ঘটনা আমাদের মনে আছে। আমার তো লজ্জা লাগে যে, যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই দেশের ক্ষমতায় আছে!’ গতকাল (বুধবার) ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে আয়োজিত বিজেপি বিরোধী এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ২০:২৬ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে ওয়াকফ বোর্ডে স্মারকলিপি প্রদান করেছে ‘সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কাউন্সিল’। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ওয়াকফ বোর্ডের দফতরে ওই স্মারকলিপি দেয়া হয়।
-
পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে গিয়ে শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু: পরিবারের দাবি ‘হত্যা’
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৯:১১ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটায় উত্তম সানা (৩২) নামে এক শ্রমিকের মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবারের লোকজন ও তাঁর প্রতিবেশীরা। ভিন রাজ্যে কাজে গিয়ে ওই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
-
পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ক নিহত, বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০৭:৩৭ভারতের পশ্চিমবঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। তিনি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের বিধায়ক ছিলেন।
-
‘বাংলাদেশি’ অভিযোগে গ্রেফতার যুবককে বেকসুর খালাস দিল কোলকাতার আদালত
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ০৮:৩০ভারতের পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ অভিযোগে গ্রেফতার হওয়া নাসিরউদ্দিন শেখ নামে এক যুবককে কোলকাতার একটি আদালত বেকসুর খালাস দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার দক্ষিণ মাখালতলা গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন শেখ ওরফে মুহাম্মদ নাসির শেখ নামে ওই যুবককে গত বছর জানুয়ারিতে কোলকাতার বউবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়।
-
কোলকাতায় গ্রেফতার হলেন কামরুজ্জামানসহ ২৫০ সুপারভাইজার
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১৫:১৯ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সামাজিক সুরক্ষা প্রকল্প ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট’ (এমজিএনআরইজিএ) বা একশ’ দিনের কাজের সুপারভাইজাররা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামানসহ ২৫২ জনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদেরকে গ্রেফতার করে কোলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে নিয়ে যাওয়া হয়।
-
'ভারত আমাদের, পৃথিবীর কোনো শক্তিই আমাদের ক্ষতি করতে পারবে না'
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১১:২২পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, 'ভারত আমাদের। পৃথিবীর কোনও শক্তি নেই যে আমাদের ক্ষতি করতে পারে।' গতকাল (বুধবার) বর্ধমান জেলার গলসীতে জমিয়তের এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।