-
তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে: চীনের হুঁশিয়ারি
অক্টোবর ১৬, ২০২২ ০৬:৩৭চীন বলেছে, দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং। কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজন বলপ্রয়োগ করা হবে।
-
এক চীন নীতির প্রতি সমর্থন ঘোষণা করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৫, ২০২২ ০৮:৩১জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক এক চীন নীতির প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাতে তার দেশের এ সমর্থনের কথা জানান।
-
চীনকে ভাঙার তৎপরতা সহ্য করা হবে না: ওয়াশিংটনকে বেইজিং
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৪:৫৫বেইজিং আজ (সোমবার) ঘোষণা করেছে, তারা এক ও অখণ্ড চীনকে বিভাজনের কোনো তৎপরতা সহ্য করবে না এবং তা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার তাদের রয়েছে।
-
ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাল ইরান
আগস্ট ০৩, ২০২২ ১৩:১০বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানানোকে ইরান তার পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি মনে করে। চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
-
চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করবেন না: হুঁশিয়ারি দিল বেইজিং
এপ্রিল ২১, ২০২২ ০৯:৩২চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে তাইওয়ানকে তার দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে বলেছেন, নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে চীনের প্রতিরক্ষা সক্ষমতা কতটা শক্তিশালী তা যেন ওয়াশিংটন পরীক্ষা করতে না আসে। তিনি বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
তাইওয়ান স্বাধীনতার দিকে গেলে জোরালো ব্যবস্থা নেয়া হবে
ডিসেম্বর ২৯, ২০২১ ১৫:৫৫তাইওয়ান যদি স্বাধীনতার পথে হাঁটে তাহলে তার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিং বলেছে তাইপে যদি রেড লাইন ক্রস করে তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া হবে।
-
আবার তাইওয়ানের সামনে নিজের শক্তিমত্তা প্রদর্শন করল চীন
নভেম্বর ০৭, ২০২১ ০৪:৪৩চীনের বিমান বাহিনী আবার দেশটির বিচ্ছিন্নতাবাদী দ্বীপ তাইওয়ানের সামনে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে। শনিবার চীনের ১৬টি যুদ্ধবিমান ও সাবমেরিন বিধ্বংসী বিমান তাইওয়ানের আকাশসীমায় টহল দিয়েছে।
-
আলোচনা ব্যর্থ হওয়ার পর লাদাখ সীমান্তে ট্যাংক পাঠাল চীন
অক্টোবর ১২, ২০২১ ০৪:০০ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিসিটিভি’র বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
-
তাইওয়ানকে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল চীন
অক্টোবর ১১, ২০২১ ০৪:২১চীন সরকার তাইওয়ানের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে।তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভুত করা নিয়ে যখন ওই দ্বীপের সঙ্গে বেইজিং-এর তীব্র টানাপড়েন চলছে তখন চীন সরকার এ হুঁশিয়ারি উচ্চারণ করল।
-
আফগানিস্তানকেও বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় আনতে চায় চীন
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৪:০১তালেবান শাসিত আফগানিস্তানের ভেতর দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। এই নিয়ে এরইমধ্যে ভারতের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।