• বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখে নি: ওবায়দুল কাদের

    বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখে নি: ওবায়দুল কাদের

    অক্টোবর ২০, ২০২০ ১৪:৫৬

    বাংলাদেশের রাজনীতিতে  বিএনপি  একযুগেরও বেশী সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে অবস্থান করছে। এসময় টানা তিন দফায়  ক্ষমতায় আসীন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।  এ দীর্ঘ সময়ে বিএনপির রাজনীতি ও নেতৃত্বের  বিরুদ্ধে সমালোচনা আর বিষোদগার ছাড়াও বিএনপি’কে “ভালো হয়ে যাবার জন্য” প্রতিনিয়তই নানা প্রকার উপদেশ দিয়ে চলছেন সরকারের নীতিনির্ধারকসহ মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা।

  • জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা: কাদের

    জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা: কাদের

    অক্টোবর ১৯, ২০২০ ১৩:৫২

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা।

  • নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথ, এদের লজ্জা-শরম বলতে কিছু নেই: ফখরুল

    নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথ, এদের লজ্জা-শরম বলতে কিছু নেই: ফখরুল

    অক্টোবর ১৯, ২০২০ ১৩:৩৪

    বাংলাদেশ নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের দেশে যে নির্বাচন কমিশন আছে এটা একটা ঠুঁটো জগন্নাথ। এদের লজ্জা-শরম বলতে কিচ্ছু নাই। তারা বলছে- ঢাকা-৫ এ ১০ শতাংশ ভোট পড়েছে। আমরা মনে করি ৫ পার্সেন্ট ভোটও পড়ে নাই। তারা বলছে ভোট সুষ্ঠু হয়েছে, একটা মানুষের তো লজ্জা-শরম-হায়া থাকে। এদের সেই লজ্জা শরম হায়াটুকুও নাই।”

  • নির্বাচনকে ঘিরে সরকার ও বিরোধী দলে'র পাল্টাপাল্টি মন্তব্য: পুনর্নির্বাচন দাবি বিএনপি'র

    নির্বাচনকে ঘিরে সরকার ও বিরোধী দলে'র পাল্টাপাল্টি মন্তব্য: পুনর্নির্বাচন দাবি বিএনপি'র

    অক্টোবর ১৮, ২০২০ ১৫:০৭

    নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি নাটক করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করেছে বলেও মন্তব্য করেন কাদের।

  • পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ লোকদেখানো: বিএনপি মহাসচিব

    পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ লোকদেখানো: বিএনপি মহাসচিব

    অক্টোবর ১৮, ২০২০ ১২:৫৪

    নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে আয়োজিত সমাবেশকে লোকদেখানো বলে মন্তব্য করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল শনিবার পুলিশ একদিকে ধর্ষণবিরোধী লংমার্চের ওপরে হামলা করেছে, অন্যদিকে তারা ধর্ষণ প্রতিরোধে সমাবেশ করেছে। এটা লোকদেখানো ছাড়া কিছুই না।

  • বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বিএনপির হাত ধরেই চালু হয়েছিল: কাদের

    বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বিএনপির হাত ধরেই চালু হয়েছিল: কাদের

    অক্টোবর ১৪, ২০২০ ১৬:০৩

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ‘বিএনপির হাত ধরেই’ চালু হয়েছিল আর সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে শেখ হসিনার সরকার।

  • বাংলাদেশে ধর্ষণবিরোধী আন্দোলন অব্যাহত: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া

    বাংলাদেশে ধর্ষণবিরোধী আন্দোলন অব্যাহত: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া

    অক্টোবর ১১, ২০২০ ১৭:৫৮

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না, সে যে দলেরই হোক। তবে ওবায়দুল কাদেরের অভিযোগ, এবার ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি।

  • মির্জা ফখরুলের বাসায় হামলার পেছনে সরকারি মদদ রয়েছে: বিএনপি

    মির্জা ফখরুলের বাসায় হামলার পেছনে সরকারি মদদ রয়েছে: বিএনপি

    অক্টোবর ১০, ২০২০ ২১:৩২

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় হামলার ঘটনায় সরকারকে দায়ী করে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

  • সরকারকে সময় দেওয়ার বিএনপি কে: ওবায়দুল কাদেরের প্রশ্ন

    সরকারকে সময় দেওয়ার বিএনপি কে: ওবায়দুল কাদেরের প্রশ্ন

    অক্টোবর ০৯, ২০২০ ১৯:৫৫

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারও দয়ায় নয়। ক্ষমতা দেয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা।

  • দেশকে অসভ্য সমাজে পরিণত করা হয়েছে- ফখরুল: পাকিস্তান আমলেও এত ধর্ষণ ঘটেনি: মান্না

    দেশকে অসভ্য সমাজে পরিণত করা হয়েছে- ফখরুল: পাকিস্তান আমলেও এত ধর্ষণ ঘটেনি: মান্না

    অক্টোবর ০৯, ২০২০ ১০:২১

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার স্বাধীন দেশটাকে একটা ভয়ঙ্কর অসভ্য সমাজে পরিণত করেছে। সমাজে কোন নৈতিকতা নেই, যে সমাজে কোন বিচার নেই। যে সমাজে কোন আইনের স্বাধীনতা নেই, আজকে আমরা সেই সমাজে পরিণত হয়েছি। এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী আজকের আওয়ামী লীগ সরকার। তারা এই সমাজে ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।