-
রোহিঙ্গা সমস্যার সমাধানে বিএনপির ১০ দফা সুপারিশ, জাতীয় ঐক্যের আহ্বান
আগস্ট ২৮, ২০১৯ ১৯:২৬রোহিঙ্গা সমস্যার সমাধানে ১০ দফা সুপারিশ দিয়েছে বিএনপি। সুপারিশের মধ্যে রয়েছে, জাতীয় ঐক্য সৃষ্টি, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, নিজের মাতৃভূমিতে অবাধ চলাচলের নিশ্চিতকরণ, বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহকে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা, প্রত্যাবাসনের আগে ও পরে জাতিসংঘের তত্ত্বাবধায়নের মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণে সুযোগ রাখা, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যাতে জঙ্গি ও সন্ত্রাসবাদ সৃষ্টি না হতে পারে সে ব্যাপারে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়া প্রভৃতি।
-
সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন ভেস্তে গেছে: রিজভী
আগস্ট ২৩, ২০১৯ ১১:৫২কূটনৈতিক কৌশলে সরকার চরমভাবে ব্যর্থ হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন দ্বিতীয়বারের মত ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে এতগুলো মানুষের চাপ সহ্য করতে হচ্ছে। অথচ সরকার এদের বিষয়ে কিছুই করতে পারছে না। একজন রোহিঙ্গাদেরও ফেরত পাঠাতে পারেনি। এই ব্যর্থতা চরম ব্যর্থতা। কূটনৈতিকভাবেও তারা ব্যর্থ।
-
আওয়ামী লীগ ২১ আগস্ট বোমা হামলা মামলা নিয়ে রাজনীতি করছে: রিজভী
আগস্ট ২২, ২০১৯ ১১:২৬২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন বিএনপি সরকারকে দায়ী করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেছে বিএনপি।
-
তারেক রহমানের সর্বোচ্চ সাজার আবেদন নিয়ে আওয়ামী লীগ উচ্চ আদালতে যাবে: কাদের
আগস্ট ২১, ২০১৯ ১৪:৫৪বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একুশে অগাস্ট গ্রেনেড হামলার ‘মূল পরিকল্পনাকারী’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমানের সর্বোচ্চ সাজার আবেদন নিয়ে আওয়ামী লীগ উচ্চ আদালতে যাবে।
-
‘বর্তমান গভর্নমেন্ট ফর দ্য লুটেরাস, বাই দ্য লুটেরাস, অব দ্য লুটেরাস'
আগস্ট ২০, ২০১৯ ১৪:৩২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার পুরোপুরি ব্যর্থ ও প্রতারক সরকারে পরিণত হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রকে বলা হয় ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল কিন্তু এই সরকার হয়ে গেছে এখন অফ দ্য লুটেরাজ, ফর দ্য লুটেরাজ, বাই দ্য লুটেরাজ। এখানে লুট ছাড়া আর কিছু নেই একেবারে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত শুধু লুটপাট করে চলছে।
-
বঙ্গবন্ধু হত্যায় জিয়া নন, আওয়ামী লীগ নেতারা জড়িত: ফখরুল
আগস্ট ১৯, ২০১৯ ১৩:৫০বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত নন, আওয়ামী লীগের নেতারাই জড়িত। ১৫ আগস্টের পর তাদের নেতারাই শপথ নিয়ে সরকার গঠন করেছিল।
-
সরকার আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়: মির্জা ফখরুল
আগস্ট ১৭, ২০১৯ ১৩:৫৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সুপরিকল্পিতভাবে দেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত চালাচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য দেশে কেবল একটি দল থাকবে, আর কোনো দল থাকবে না।
-
বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধীদলকে নির্যাতন করা হচ্ছে: মির্জা ফখরুল
আগস্ট ১৬, ২০১৯ ১২:১৩বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
কাঁচা চামড়া নিয়ে চরম বিপাকে ব্যবসায়ীরা; আওয়ামী সিন্ডিকেটকে দুষছে বিএনপি
আগস্ট ১৩, ২০১৯ ১৩:৩২সিলেটে নগরীর বিভিন্ন এলাকা থেকে ঈদের দিন প্রায় ৮০০ পশুর চামড়া সংগ্রহ করেছিল খাসদবির দারুস সালাম মাদ্রাসার শিক্ষার্থীরা। এ চামড়া বিক্রির আয় দিয়ে মাদ্রাসার কিছুটা খরচ চলবে বলে আশা করেছিল তারা। কিন্তু এবার চামড়ার ন্যায্য দাম না পেয়ে সেগুলো রাস্তায় ফেলে দিয়ে এসেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
-
চামড়া সিন্ডিকেটের হোতা সরকারি দলের এক বড় নেতা: রিজভী
আগস্ট ১৩, ২০১৯ ১১:০৫বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমার অজুহাতে অনির্বাচিত আওয়ামী লীগের সিন্ডিকেট চামড়া নিয়ে এ কারসাজি করছে বেশ কয়েক বছর ধরে। এই চক্রের স্বার্থ রক্ষা করছে নিশুতি সরকার।