-
অবশেষে এমপি হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর
মার্চ ০৭, ২০১৯ ০৯:১২দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন তিনি।
-
গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: ফখরুল
মার্চ ০৬, ২০১৯ ১৫:৪১বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠনকে শক্তিশালী করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
-
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: ফখরুল
মার্চ ০৫, ২০১৯ ১৫:৪৪চরম নির্যাতন ও সংকটের মাঝে দলের ঐক্য বজায় রাখার জন্য পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
মার্চ ০৩, ২০১৯ ২০:০৮বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান।
-
মনসুর-মোকাব্বিরের শপথ ৭ মার্চ: ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না- ড. মোশাররফ
মার্চ ০৩, ২০১৯ ১৮:৩১বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনীত হয়ে সিলেট আঞ্চল থেকে বিজয়ী গণফোরামের দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে যাচ্ছেন। শনিবার দুপুরে তারা জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন সুলতান মনসুর।
-
গণফোরামের দুই সংসদ সদস্য শপথ নিলেও ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না: মোশাররফ
মার্চ ০৩, ২০১৯ ১২:৩৬গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিলেও জাতীয় ঐক্যফ্রন্টের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, 'ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল ভোট ডাকাতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন না। এখন যদি গণফোরামের দু’জন শপথ নেয়, তাতে ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না। কারণ আমরা বৃহৎ লক্ষ্য নিয়ে ঐক্যফ্রন্ট করেছি।'
-
সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ অনাস্থা জানিয়েছে: বিএনপি
মার্চ ০১, ২০১৯ ১৩:০৯ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এটা পরিষ্কার, ঢাকা উত্তর সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এই মেয়র উপ-নির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে তিনি গিয়েছেন, সেখানে কোনো ভোটার দেখেননি। ৫ শতাংশ ভোটও পড়েনি।
-
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করবেন না: বিএনপিকে কাদের
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ১৩:১৬বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ অন্যদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের অল্প উপস্থিতি: কে কী বললেন
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ১২:৫৯বিএনপিসহ বিরোধীদলগুলোর বর্জন এবং বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, দুই মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়েছেন।
-
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় শুনানি আগামী ১৮ মার্চ
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ১৩:২২গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছে আদালত। আজ (বুধবার) পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেন সময় আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেছেন।