-
আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক: মির্জা ফখরুল
আগস্ট ১৯, ২০১৮ ১০:২৭বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
প্রধানমন্ত্রী সব জায়গায় বিএনপির ভূত দেখতে পান: মির্জা ফখরুল
আগস্ট ১৭, ২০১৮ ১২:২৩শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আমরা নাকি ছাত্রদের আন্দোলনে উস্কানি দিচ্ছি। আমরা তো প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে আন্দোলনে সমর্থন করেছি। এখনো এই নিরাপদ সড়কের আন্দোলনকে সমর্থন করি। জনগণকে আবারও আহ্বান করব শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য আপনারা এগিয়ে আসুন।"
-
শেখ হাসিনা ফ্যাসিস্ট নেতাদেরও ওভারটেক করেছেন: রিজভী
আগস্ট ১৬, ২০১৮ ১৩:০২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সব ফ্যাসিস্ট ও নাৎসি নেতাদের ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
-
জীবনবাজি রেখে আমাদের লড়াই করতে হবে: মির্জা ফখরুল
আগস্ট ১৫, ২০১৮ ১৩:১১বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’ তিনি আরো বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে আনতে জীবনবাজি রেখে আমাদের লড়াই করতে হবে এবং সেই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।’
-
সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য বিএনপি প্রস্তুত: রিজভী
আগস্ট ১১, ২০১৮ ১১:০৪বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে স্বচ্ছ মন নিয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
ওবায়দুল কাদেরের বক্তব্য পাগলেও বিশ্বাস করবে না: মির্জা ফখরুল
আগস্ট ১০, ২০১৮ ০৮:৫১বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর অমানবিক ও বর্বোরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের ছত্রছায়ায় হেলমেট ও মুখোশ পরে আগ্নেয়াস্ত্র, লাঠি, কিরিচ, রামদা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।
-
কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক পুরোনো নালিশেরই অংশ: ওবায়দুল কাদের
আগস্ট ০৮, ২০১৮ ০৮:৩০বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক পুরোনো নালিশেরই অংশ। দলটি কূটনীতিকদের সামনে মিথ্যাচার করে। এটা তাদের মিথ্যাচারের অংশ, পুরোনো অভ্যাস।
-
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ল ৫ সেপ্টেম্বর পর্যন্ত
আগস্ট ০৭, ২০১৮ ০৮:৩০জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে আদালত।
-
'সরকারবিরোধী ষড়যন্ত্রের' অভিযোগে ফখরুলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আগস্ট ০৬, ২০১৮ ১২:২৮বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি এবং সরকারবিরোধী যড়যন্ত্রের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।
-
আমির খসরুর কথা বিকৃত করে ছেড়ে দেয়ার সম্ভাবনাই বেশি: মির্জা ফখরুল
আগস্ট ০৫, ২০১৮ ১১:৪৬বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফাঁস হওয়া ‘অডিও রেকর্ড’ প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার কথা বিকৃত করে ছেড়ে দেয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখন তো সবই করা যায়। আন্দোলনগুলোকে নস্যাৎ করে দেয়ার জন্য এসব করছে সরকার।