• বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব: বিজেপির উদ্দেশে মমতা

    বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব: বিজেপির উদ্দেশে মমতা

    জুলাই ২১, ২০১৯ ১৩:৩৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেছেন, বিজেপি জেনে রাখো এই বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় কর্মসূচিতে বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।  

  • দেশের প্রতি ইঞ্চি ভূমি থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা হবে: অমিত শাহ

    দেশের প্রতি ইঞ্চি ভূমি থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা হবে: অমিত শাহ

    জুলাই ১৭, ২০১৯ ১৩:০৪

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের প্রতি ইঞ্চি ভূমি থেকে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে। তিনি আজ (বুধবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সম্পূরক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। তিনি এ সময় অসমসহ দেশের বিভিন্ন অংশ থেকে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।  

  • মুসলিম অটো চালককে পেটালেন বিজেপি নেতা, গণপিটুনিতে মুসলিম কনস্টেবল নিহত

    মুসলিম অটো চালককে পেটালেন বিজেপি নেতা, গণপিটুনিতে মুসলিম কনস্টেবল নিহত

    জুলাই ১৪, ২০১৯ ১২:০৭

    ভারতের মধ্য প্রদেশে এক মুসলিম অটোরিকশা চালককে মারধর ও তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে কমল শুক্লা নামে বিজেপির এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও তিনি জামিনে মুক্ত হয়েছেন।

  • এনআরসি এনে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করব: অমিত শাহ

    এনআরসি এনে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করব: অমিত শাহ

    জুলাই ০২, ২০১৯ ১৪:৫৪

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এনআরসি এনে আমরা অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করব। তিনি আজ (মঙ্গলবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

  • দুর্বৃত্তদের গুলিতে তৃণমূল নেতা নিহত, অভিযোগের আঙুল বিজেপির দিকে

    দুর্বৃত্তদের গুলিতে তৃণমূল নেতা নিহত, অভিযোগের আঙুল বিজেপির দিকে

    জুন ২৯, ২০১৯ ১৩:১০

    ভারতের পশ্চিমবঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দিলীপ রাম নামে এক তৃণমূল নেতা নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে হুগলী জেলার ব্যান্ডেল স্টেশনে তাকে গুলি করা হয়। ওই ঘটনার নেপথ্যে বিজেপির মদদ থাকার অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে। এর প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে আগামীকাল (রোববার) ২৪ ঘণ্টার জন্য ব্যান্ডেল বনধের ডাক দেয়া হয়েছে।

  • 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মমতা'

    'পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মমতা'

    জুন ২৫, ২০১৯ ১৩:০৬

    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও মেদিনীপুরের এমপি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। তিনি আজ (মঙ্গলবার)  সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

  • কোলকাতায় বিজেপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ

    কোলকাতায় বিজেপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ

    জুন ১২, ২০১৯ ১০:৫৩

    ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে দলীয় কর্মী হত্যার প্রতিবাদে ও রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপির বিক্ষোভ মিছিল হয়েছে। আজ (বুধবার) ব্যারিকেড ভেঙে ওই মিছিল কোলকাতা পুলিশের সদর দফতর লাল বাজারের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ পানি কামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তা ব্যর্থ করে দিয়েছে। বিজেপি নেতা ও এমপি অর্জুন সিং অবশ্য লাল বাজার অভিযান সফল হয়েছে বলে দাবি করেছেন।        

  • তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া পৌরসভা দখল করল বিজেপি

    তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া পৌরসভা দখল করল বিজেপি

    জুন ০৪, ২০১৯ ১১:৪৯

    ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া পৌরসভা দখল করেছে বিজেপি। আজ (মঙ্গলবার) বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়ে সরকারিভাবে বোর্ডের দখল নেয় বিজেপি। পৌরপ্রধান নির্বাচিত হন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং।

  • পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা, পুলিশের লাঠিচার্জ

    পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা, পুলিশের লাঠিচার্জ

    জুন ০১, ২০১৯ ১৪:৪৮

    ভারতের পশ্চিমবঙ্গে 'জয় শ্রীরাম' ধ্বনি দেয়া বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। আজ  (শনিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সরাতে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ও একপর্যায়ে পুলিশকে লাঠি নিয়ে তেড়ে যেতে হয়। 

  • ফের তৃণমূলে ধস, এবার বিজেপিতে গেলেন লাভপুরের বিধায়ক মনিরুল

    ফের তৃণমূলে ধস, এবার বিজেপিতে গেলেন লাভপুরের বিধায়ক মনিরুল

    মে ২৯, ২০১৯ ১৫:১৮

    ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়ার হিড়িক পড়ায় কার্যত দলটিতে ধস নেমেছে। আজ (বুধবার) লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, বীরভূম জেলা যুব তৃণমূলের সভাপতি ও সাবেক বিধায়ক গদাধর হাজরা, বীরভূম যুব তৃণমূলের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসিফ ইকবাল, জেলার নেতা নিমাই দাস দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন।