• ইইউ-তে থাকা না থাকার প্রশ্নে গণভোট চলছে ব্রিটেনে

    ইইউ-তে থাকা না থাকার প্রশ্নে গণভোট চলছে ব্রিটেনে

    জুন ২৩, ২০১৬ ১২:১৬

    ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে বহুল আলোচিত গণভোট শুরু হয়েছে ব্রিটেনে। আজকের (বৃহস্পতিবার) ভোটের মাধ্যমে ঠিক হবে- ব্রিটেন ২৮ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকবে নাকি জোট থেকে বেরিয়ে যাবে।

  • ব্রিটিশ সেনাবাহিনীতে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে

    ব্রিটিশ সেনাবাহিনীতে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে

    জুন ১৮, ২০১৬ ১৫:২০

    ব্রিটিশ সেনাবাহিনীতে ২০০৭ সালের পর থেকে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত সমীক্ষা চালিয়েছে।

  • ‘ব্রিটিশ এমপি হত্যাকারীর সঙ্গে মার্কিন নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর যোগাযোগ ছিল’

    ‘ব্রিটিশ এমপি হত্যাকারীর সঙ্গে মার্কিন নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর যোগাযোগ ছিল’

    জুন ১৭, ২০১৬ ১০:৪১

    ব্রিটিশ রাজনীতিবিদ এবং লেবার পার্টির এমপি জো কক্স’-কে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে মার্কিনভিত্তিক নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। ঘরে বন্দুক তৈরির এবং বিস্ফোরক বানানো সংক্রান্ত বইপত্র নাৎসীবাদী গোষ্ঠীর কাছ থেকে সে কিনেছে বলে প্রমাণ পাওয়া গেছে। উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতার ওপর নজরদারিতে নিযুক্ত আমেরিকাভিত্তিক সংস্থা সার্দান প্রোভার্টি ল সেন্টার আজ(শুক্রবার) এ তথ্য দিয়েছে।

  • হামলায় ব্রিটিশ লেবার দলের এমপি নিহত

    হামলায় ব্রিটিশ লেবার দলের এমপি নিহত

    জুন ১৬, ২০১৬ ১৯:৪৮

    বর্বর হামলার পর ব্রিটিশ রাজনীতিবিদ ও লেবার দলের এমপি জো কক্স মারা গেছেন। ব্রিটিশ পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে। ব্রিস্টলের একটি আসন থেকে জো কক্স এমপি নির্বাচিত হয়েছিলেন।

  • আরব দেশগুলোর সঙ্গে ইরানের বিরোধ বাধানোর চেষ্টা করছে ব্রিটেন

    আরব দেশগুলোর সঙ্গে ইরানের বিরোধ বাধানোর চেষ্টা করছে ব্রিটেন

    জুন ০১, ২০১৬ ১৩:৪৫

    ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, এ দেশটি নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। তিনি আরবি ভাষায় সম্প্রচারিত স্কাই নিউজ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন।

  • লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

    লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

    মে ২৭, ২০১৬ ১০:৩৭

    মানব পাচার রোধ ও অস্ত্র চোরাচালান বন্ধের নামে লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ব্রিটেন। এরইমধ্যে জাহাজ পাঠানোর বিষয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে খবর দিচ্ছে বার্তা সংস্থাগুলো।

  • ইয়েমেনে ব্রিটেনের তৈরি নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করছে সৌদি আরব

    ইয়েমেনে ব্রিটেনের তৈরি নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করছে সৌদি আরব

    মে ২৩, ২০১৬ ০৭:৫৭

    মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখতে পেয়েছে যে ইয়েমেনে ব্রিটেনের তৈরি নিষিদ্ধঘোষিত গুচ্ছ বোমা ব্যবহার করছে সৌদি আরব। উত্তরাঞ্চলীয় ইয়েমেনের দূরবর্তী একটি গ্রামে অবিস্ফোরিত এ রকম গুচ্ছবোমা পাওয়া গেছে।

  • ইইউ-তে তুরস্কের যোগ দেয়ার বিরুদ্ধে ভেটো দেবে ব্রিটেন

    ইইউ-তে তুরস্কের যোগ দেয়ার বিরুদ্ধে ভেটো দেবে ব্রিটেন

    মে ২২, ২০১৬ ২০:১৫

    ইউরোপীয় ইউনিয়নে তুরস্ক আদৌ যোগ দিতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, এ জোটে অন্য দেশের অন্তর্ভূক্তির বিরুদ্ধে ভেটো ক্ষমতা রয়েছে ব্রিটেনের হাতে।

  • ‘ব্রিটিশ বিশাল জাহাজ দেখে ভয় পাবে শত্রুরা’

    ‘ব্রিটিশ বিশাল জাহাজ দেখে ভয় পাবে শত্রুরা’

    মে ২১, ২০১৬ ২১:১৪

    ব্রিটিশ নৌবাহিনী দুটি বিমানবাহী বিশাল যুদ্ধজাহাজ তৈরি করছে যা দেখে শত্রুরা লন্ডনের বিরুদ্ধে হামলা চালানোর আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। ব্রিটিশ সরকারি কর্মকর্তারা এমন দাবি করেছেন।

  • ‘পাইলটের ভুলে বিশ্বে প্রায় ৫০ শতাংশ বিমান দুর্ঘটনা ঘটছে’

    ‘পাইলটের ভুলে বিশ্বে প্রায় ৫০ শতাংশ বিমান দুর্ঘটনা ঘটছে’

    মে ২১, ২০১৬ ০৯:২৪

    বিশ্বে যে কোনো বিমান দুর্ঘটনা ঘটলেই প্রথমেই সন্ত্রাসবাদের কারণে তা ঘটেছে বলে ধারণা করা হলেও প্রকৃতপক্ষে পাইলটের ভুলের কারণে দুনিয়াতে প্রায় ৫০ শতাংশ বিমান দুর্ঘটনা ঘটছে। কনজারভেশন ডট কম ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে এ কথা লিখেছেন ব্রিটেনের লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের সিভিল সেফটি অ্যান্ড সিকুউরিটি ইউনিটের পরিচালক সাইমন অ্যাশলি বেনেট।