-
ব্রিটেনকে সম্পর্ক চরম সীমায় নেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া
মার্চ ২৫, ২০২২ ০৭:৩৯ব্রিটেনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, তাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্ককে এমন চরম সীমানায় নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বরতার সমস্ত রেড লাইন ক্রস’ করেছেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দিল মস্কো।
-
জার্মানি ইউক্রেনকে ২০০০ ট্যাংক বিধ্বংসী অস্ত্র দেবে, ব্রিটেন দেবে ৬ হাজার ক্ষেপণাস্ত্র
মার্চ ২৪, ২০২২ ১০:৩২রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এবং ক্ষয় হয়ে আসা সামরিক শক্তি ফিরিয়ে আনার জন্য জার্মানি ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী দু হাজার অস্ত্র দেবে। এছাড়া, ব্রিটিশ সরকার ছয় হাজার ক্ষেপণাস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
-
ব্রিটেনে ৩০ বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ
মার্চ ২৩, ২০২২ ১৩:৪৯ব্রিটেনে গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে মাত্র দুটি খাত বাদে সবক্ষেত্রে গড়ে ৬.২ ভাগ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এতে দেশটির জনজীবনে দেখা দিয়েছে বড় রকমের সংকট।
-
ইউক্রেনে বিজয়ী হলে জর্জিয়া ও মোলদোভাকেও গ্রাস করবে রাশিয়া
মার্চ ২০, ২০২২ ০৮:৩৬ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে নয়া দাবি উত্থাপন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।তিনি শনিবার ব্ল্যাকপুল শহরে ক্ষমতাসীন দলের নেতাদের এক বৈঠকে দাবি করেন, ইউক্রেন যুদ্ধে বিজয়ী হলে রাশিয়া তার অগ্রাভিযান অব্যাহত রাখবে এবং জর্জিয়া ও মোলডোভাকেও গ্রাস করে ফেলবে।
-
আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে: আবু তোরাবিফার্দ
মার্চ ১৮, ২০২২ ১৪:২৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ তাদের আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে।
-
গুপ্তচরদের মুক্তিতে আনন্দ ধরে রাখতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
মার্চ ১৭, ২০২২ ০৪:৪৭গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে কারাদণ্ডপ্রাপ্ত ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিকের মুক্তি নিয়ে লন্ডন ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছে। ইরান সরকার আসন্ন শবে বরাত ও ইরানি নওরোজ উপলক্ষে মানবিক কারণে ওই দুই ব্রিটিশ নাগরিককে বুধবার মুক্তি দিয়েছে।
-
‘ব্রিটেনের কাছ থেকে পাওনা আদায়ের সঙ্গে বন্দি মুক্তির সম্পর্ক নেই’
মার্চ ১৭, ২০২২ ০৩:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ব্রিটেন ইরানের দীর্ঘদিনের পাওনা পরিশোধ করেছে ঠিকই কিন্তু এর সঙ্গে ইরান থেকে নিরাপত্তাগত কারণে কারাদণ্ড ভোগ করা দুই ব্রিটিশ নাগরিকের মুক্তির কোনো সম্পর্ক নেই।তিনি বলেছেন, ব্রিটেনের কাছে ইসলামি বিপ্লবের আগের আমলের ৩৯ কোটিরও বেশি পাউন্ড পাওনা ছিল যা আমরা কয়েকদিন আগে হাতে পেয়েছি।
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আবুধাবি সফরে
মার্চ ১৬, ২০২২ ১৫:১৯ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে পশ্চিমারা অর্থনৈতিক বাধার সাথে লড়াই করার সাথে সাথে পেট্রলের দাম কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বৈঠকের জন্য উপসাগরীয় দেশ আবুধাবিতে পৌঁছেছেন।
-
কারাবাস শেষে মুক্তি পেল ব্রিটিশ গুপ্তচর; ইরানের পাওনা পরিশোধের খবর
মার্চ ১৬, ২০২২ ১৪:৪৭কারাবাসের মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত নাজনিন জাগরিকে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক ৫ বছর জেল খেটেছেন।
-
ইরানের ঐতিহাসিক পাওনা পরিশোধ করতে চায় লন্ডন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৬, ২০২২ ১৩:৩০ইরানের পাওনা মেটাতে চেষ্টা করা হচ্ছে বলে নতুন করে দাবি করেছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইরানের ঐতিহাসিক ৫২ কোটি ২০ লাখ ডলার ঋণ পরিশোধের উপায় খুঁজছেন তারা। তবে প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছে কি না তা নিশ্চিত করেননি তিনি।