-
সামান্যের জন্য টিকে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
জুন ৩০, ২০১৭ ১৩:৫৫ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ যাত্রায় ক্ষমতায় টিকে গেছেন। গতকাল (বৃহস্পতিবার) ব্রিটিশ সংসদে অনুষ্ঠিত প্রথম আস্থা ভোটে তার সরকার সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে মে সরকারের ওপর ব্রেক্সিট ও ব্যয় সংকোচন নীতি নিয়ে চাপ অব্যাহত রয়েছে।
-
আস্থা ভোটের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী, চ্যালেঞ্জে কর্তৃত্ব
জুন ২৯, ২০১৭ ১৩:৩১ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদে আস্থা ভোটের মুখে পড়েছেন। তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত নির্বাচনে তার রক্ষণশীল দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এ আস্থা ভোটের মুখে পড়ল।
-
বিশ্বে প্রতি মিনিটে বিক্রি হচ্ছে ১০ লাখ প্লাস্টিকের বোতল !
জুন ২৮, ২০১৭ ২১:০৬বিশ্বে প্রতি মিনিটে ১০ লাখ প্লাস্টিকের বোতল বিক্রি হচ্ছে এবং ২০২১ সালে মধ্যে এ সংখ্যা আরো ২০ শতাংশ বাড়বে। এতে জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক পরিবেশ সংকট সৃষ্টি হবে বলে আশংকা প্রকাশ করেছেন প্লাস্টিক বোতল বিরোধী আন্দোলনে জড়িতদের কেউ কেউ।
-
ব্রিটেনে অনুশীলনের সময় ট্যাংকের গোলা ফেটে ২ সেনা নিহত
জুন ১৬, ২০১৭ ১০:১২ব্রিটেনে তাজা গুলির অনুশীলন চলাকালে ট্যাংকের গোলা ফেটে দুই সেনা নিহত এবং দুই জন আহত হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী তোবিয়াস এলেউড দুই সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার ধারাবাহিকতায় ব্রিটেনের তৈরি কামানের গোলা ব্যবহারের ওপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
লন্ডন অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১০০ হতে পারে, তদন্ত চলছে
জুন ১৬, ২০১৭ ০৮:৫০ব্রিটেনের রাজধানী লন্ডনের গ্রিনফিল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ১০০ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। ভয়াবহ এ দুর্ঘটনার কারণ জানতে ব্রিটিশ সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। ভবন নির্মাণ ও নক্শায় ত্রুটি ধরা পড়লে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হতে পারে।
-
‘গণ-নজরদারির প্রযুক্তি গোপনে সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছে’
জুন ১৬, ২০১৭ ০০:২৯নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের সর্ববৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বিএই গণ-নজরদারির প্রযুক্তি গোপনে সৌদি আরবের কাছে বিক্রি করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি স্বৈরশাসকের কাছেও একই প্রযুক্তি বিক্রি করা হয়েছে।
-
লন্ডন অগ্নিকাণ্ড: মুসলমানরা সহায়তা না করলে মারা যেত আরো অনেকে
জুন ১৫, ২০১৭ ১১:০৩সেহেরির জন্য জেগে থাকা মুসলমানরা প্রথমে লন্ডনের গ্রিনফেল টাওয়ারে আগুন ধরার বিষয়টি টের পেয়েছেন। ঘুমন্ত প্রতিবেশীদের জাগিয়ে তুলে তাদেরকে টাওয়ার থেকে বের হতে সহায়তা করেছেন তারা। তা নাহলে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতো। বুধবারের এ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন মর্মান্তিকভাবে পুড়ে নিহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন।
-
লন্ডনের বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
জুন ১৪, ২০১৭ ১২:৫১ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদেরকে লন্ডনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
পরমাণু বোমারু বিমানবহর প্রথমবারের মতো ব্রিটেনে মোতায়েন করল আমেরিকা
জুন ১৪, ২০১৭ ১২:২৭আমেরিকা পরমাণু অস্ত্র বহনে সক্ষম কয়েকটি কৌশলগত বোমারু বিমান এই প্রথমবারের মতো ব্রিটেনে মোতায়েন করেছে। রাশিয়ার সঙ্গে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন এ পদক্ষেপ নেয়া হলো।
-
ভিক্ষুকের ছদ্মবেশে কমান্ডো মোতায়েন করা হয়েছে গোটা ব্রিটেনে
জুন ১৪, ২০১৭ ১১:৪৬ব্রিটেনের কমান্ডো বাহিনী এসএএসের সশস্ত্র সদস্যদের ভিক্ষুক এবং ছন্নছাড়া ভবঘুরের ছদ্মবেশে গোটা দেশে মোতায়েন করা হয়েছে। লন্ডন এবং ম্যানচেস্টারে চলতি বছরে তিন দফা সন্ত্রাসী হামলার পর এ পদক্ষেপ নেয়া হয় বলে একটি খবরে বলা হয়েছে।