-
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা
অক্টোবর ১২, ২০২২ ১৩:১৪ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ অক্টোবর) অপরাহ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।
-
সাকিবের ৭০ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
অক্টোবর ১২, ২০২২ ০৮:৩৭অধিনায়ক সাকিব আল হাসানের বীরোচিত ৭০ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরে গেল বাংলাদেশ। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে উঠল নিউজিল্যান্ড। বিপরীতে ৩ ম্যাচের ৩টিতেই হেরে ত্রিদেশীয় সিরিজে শিরোপা দৌঁড় থেকে ছিটকে গেল সাকিবের দল। পাকিস্তান বিপক্ষে আগামীকালের শেষ ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতার।
-
সর্বাধিক ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিরল বাংলাদেশ
অক্টোবর ১১, ২০২২ ২১:০৫এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ ১৬০ ভোট পেয়েছে।
-
জনগণই আমাদের শক্তি: শেখ হাসিনা
অক্টোবর ১১, ২০২২ ১৬:৪৯বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, ততক্ষণ চিন্তার কিছু নেই। কারণ, জনগণই আমাদের শক্তি।
-
আ. লীগের ঘরোয়া কোন্দলে সারা দেশে ৩ নিহত, আহত ৪০
অক্টোবর ১১, ২০২২ ১৫:৪৬এলাকায় আধিপত্য বিস্তার এবং দলে পদ দখলের প্রতিযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি গ্রুপের মধ্যে সংঘর্ষে গত দু’দিনে বিভিন্ন জেলায় অন্ততঃ তিনজন নিহত এবং পাঁচ পুলিশ সদস্য সহ ৪০ জনের বেশী আহত হয়েছেন। এর মধ্যে নাটোরে নিহত হয়েছেন দু’জন আর রংপুরে বল্লম-বিদ্ধ হয়ে মারা গেছে এক স্কুলছাত্র।
-
'বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে সরকার খালেদাকে কারাগারে ফেরতের কথা ভাববে'
অক্টোবর ১০, ২০২২ ১৪:৪১বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, "বিএনপি নেতা আমানউল্লাহ আমান স্বপ্নে দেখেছেন যে, ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। আমানের জানা উচিত, খালেদা জিয়ার সাজা স্থগিত রয়েছে শেখ হাসিনার বদন্যতায়। সেটা তারা ভুলে গেলে সরকার আবারও ভাববে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা।"
-
জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারীসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব
অক্টোবর ১০, ২০২২ ১৩:৫৪‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার) নামের নতুন একটি জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারীসহ আরও পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
-
উন্নয়ন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে- কাদের : নির্বাচন নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে- খসরু
অক্টোবর ০৯, ২০২২ ১৪:২২বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।
-
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) : ঢাকা ও চট্টগ্রামে লাখ লাখ মানুষের শোভাযাত্রা
অক্টোবর ০৯, ২০২২ ১২:৩৭বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে।
-
সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
অক্টোবর ০৯, ২০২২ ০৮:৩৪বাংলাদেশের পশ্চিম সীমান্তে সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত বাংলাদেশিরা হলেন-হাসানুর রহমান ওরফে মান্দুলি (২৫) এবং মুনতাজ হোসেন (৪০)।