• পণ্যের মূল্যবৃদ্ধি এবং দলীয় নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে বিভাগীয় পর্যায়ে সমাবেশের ঘোষণা বিএনপি

    পণ্যের মূল্যবৃদ্ধি এবং দলীয় নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে বিভাগীয় পর্যায়ে সমাবেশের ঘোষণা বিএনপি

    সেপ্টেম্বর ২৮, ২০২২ ১৭:২৫

    জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এবার বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছ বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি।

  • পরিবেশগত ছাড়পত্রের আবেদন করেনি এমন ট্যানারি বন্ধের সিদ্ধান্ত

    পরিবেশগত ছাড়পত্রের আবেদন করেনি এমন ট্যানারি বন্ধের সিদ্ধান্ত

    সেপ্টেম্বর ২৮, ২০২২ ১৪:৪১

    সাভারের চামড়াশিল্প নগরীর যেসব কারখানা কখনো পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করেনি এবং বর্জ্য ব্যবস্থাপনা (কমপ্লায়েন্স) নিশ্চিত করার সম্ভাবনা নেই, সেসব ট্যানারি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।   

  • ‘হাফিজ-নজরুল দুজনের কাব্যেই ধ্বনিত হয়েছে মানবপ্রেম ও মানবতার মিলনের সুর’ 

    ‘হাফিজ-নজরুল দুজনের কাব্যেই ধ্বনিত হয়েছে মানবপ্রেম ও মানবতার মিলনের সুর’ 

    সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৯:৩৪

    বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী বলেছেন, বিশ্বখ্যাত ইরানি কবি হাফিজ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিশ্বমানবতার কবি। দুজনের কাব্যেই ধ্বনিত হয়েছে মানবপ্রেম ও মানবতার মিলনের একই সুর। 

  • এবার বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে পিবিআই প্রধান বনজের মামলা

    এবার বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে পিবিআই প্রধান বনজের মামলা

    সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৯:২৫

    চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ড নিয়ে ‘মিথ্যা ও অসত্য তথ্য’ প্রচার করার অভিযোগে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও আমেরিকাপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

  • বাংলাদেশে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ইরানের শোক

    বাংলাদেশে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ইরানের শোক

    সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৪:৩১

    বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

  • পর্যটকদের বাংলাদেশে আগমনের সুবিধার্থে ইতিপূর্বে প্রদত্ত নিষেধাজ্ঞা বাতিল করার প্রস্তাব

    পর্যটকদের বাংলাদেশে আগমনের সুবিধার্থে ইতিপূর্বে প্রদত্ত নিষেধাজ্ঞা বাতিল করার প্রস্তাব

    সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৩:৫৫

    বিদেশী পর্যটকদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভ্যাকসিন সনদ প্রদর্শনপূর্বক দেশে প্রচলিত স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে ইতিপূর্বে প্রদত্ত নিষেধাজ্ঞা বাতিল করা যেতে পারে বলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সুপারিশ করেছেন।

  • করতোয়ায় নৌকা ডুবি: নিহত বেড়ে ৬৫

    করতোয়ায় নৌকা ডুবি: নিহত বেড়ে ৬৫

    সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৩:১৯

    পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একের পর এক ভেসে উঠছে নিখোঁজদের লাশ। সোমবার গভীর রাত থেকে আজ বেলা ২টা পর্যন্ত আরও ১৫ জনের লাশ উদ্ধার হয়েছে। বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিনদিনে লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন।

  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক: চীনা রাষ্ট্রদূত

    বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক: চীনা রাষ্ট্রদূত

    সেপ্টেম্বর ২৭, ২০২২ ০৮:০১

    বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি বজায় রাখতে এবং সীমানা লঙ্ঘনের বিষয় নিয়ে বেইজিং নেপিদোর সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে এক মাসেরও বেশি সময় ধরে সীমান্তে যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে, তা ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

  • বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বাংলাদেশে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত

    বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বাংলাদেশে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ১৯:৩১

    মহামারি কোভিড এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশেও শিল্প উৎপাদনের ক্ষেত্রে একধরনের মন্দা বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাহিদায় ভাটা পড়েছে। বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রফতানিমুখী শিল্প-কারখানাগুলোয় ক্রয়াদেশও কমছে। এ অবস্থায় বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। লোকসান বাড়ছে। কারখানা বন্ধ হচ্ছে এবং শ্রমিক কাজ হারাচ্ছে।

  • পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় দুই দিনে ৫০ মরদেহ উদ্ধার, অন্ততঃ ৪০ নিখোঁজ

    পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় দুই দিনে ৫০ মরদেহ উদ্ধার, অন্ততঃ ৪০ নিখোঁজ

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ১৮:৩১

    বাংলাদেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।