উত্তর ইরাকে এক মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করল সেন্টকম
-
মার্কিন সেনার কফিন
উত্তর ইরাকে ইরানের প্রতিশোধমূলক হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) স্বীকার করেছে।
তাসনিম নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, উত্তর ইরাকে এক মার্কিন সেনা নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার সময় ওই সেনা নিহত হন।
সেন্টকম রোববার রাতে প্রকাশিত এক হালনাগাদ বিবৃতিতে জানায়, ১৮ জুলাই উত্তর ইরাকে মার্কিন সশস্ত্র বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।
তবে ঘটনাটির ব্যাখ্যায় সেন্টকম দাবি করেছে, ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ওই সেনা নিহত হন।
এছাড়া, একই ঘটনায় আরও একজন মার্কিন সেনা আহত হওয়ার কথাও জানিয়েছে সেন্টকম।
সেন্টকম আরও দাবি করেছে, জর্ডানে ইরানের প্রতিশোধমূলক হামলার স্থানে কিছু অজ্ঞাত মানবদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে এবং সেগুলোর পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া এখনও চলছে।#
পার্স টুডে/এস এ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।