• রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে না পারলে দেশ অনিরাপদ হয়ে উঠবে: শেখ হাসিনা

    রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে না পারলে দেশ অনিরাপদ হয়ে উঠবে: শেখ হাসিনা

    সেপ্টেম্বর ১২, ২০২২ ১২:৫৫

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শান্তি ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। রোহিঙ্গারা অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে বাংলাদেশ অনিরাপদ হয়ে উঠবে।’

  • সৈয়দা সাজেদা চৌধুরীর ইন্তেকাল: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

    সৈয়দা সাজেদা চৌধুরীর ইন্তেকাল: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

    সেপ্টেম্বর ১২, ২০২২ ০৪:৩৯

    বাংলাদেশের জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ​​​​​​​উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে আগস্টের শেষের দিকে তিনি সিএমএইচেভর্তি হয়েছিলেন।

  • খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

    খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

    সেপ্টেম্বর ১১, ২০২২ ১৪:৩৮

    দু’টি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তাঁর পরিবার। আজ (রোববার) দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।

  • শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি নেতারা নানা অপপ্রচারে লিপ্ত: কাদের

    শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি নেতারা নানা অপপ্রচারে লিপ্ত: কাদের

    সেপ্টেম্বর ১১, ২০২২ ১২:৫০

    বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এই ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত। আজ (রোববার) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

  • চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তরুণদের গড়ে তোলা হচ্ছে: শেখ হাসিনা

    চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তরুণদের গড়ে তোলা হচ্ছে: শেখ হাসিনা

    সেপ্টেম্বর ১১, ২০২২ ১২:১০

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তরুণদের গড়ে তোলা হচ্ছে। তরুণরাই একটি দেশের প্রকৃত সম্পদ। তারাই দেশের নেতৃত্ব দিতে পারে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে।

  • ভারতে ইলিশ রপ্তানি বন্ধে বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ

    ভারতে ইলিশ রপ্তানি বন্ধে বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ

    সেপ্টেম্বর ১১, ২০২২ ০৯:৩৯

    আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজ (রোববার) সরকারের চার সচিব ও তিনটি সংস্থার চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান আইনজীবী মো. মাহমুদুল হাসান।

  • বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবকিছুই ভারত দিয়েছে : সেতুমন্ত্রী

    বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবকিছুই ভারত দিয়েছে : সেতুমন্ত্রী

    সেপ্টেম্বর ১০, ২০২২ ১৪:৩০

    সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১০ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

  • পরিবার আবেদন করলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে: আইনমন্ত্রী

    পরিবার আবেদন করলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে: আইনমন্ত্রী

    সেপ্টেম্বর ১০, ২০২২ ১২:৫৩

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

  • মাসে গড়ে ৪৫ শিক্ষার্থীর আত্মহত্যা, মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেবার পরামর্শ

    মাসে গড়ে ৪৫ শিক্ষার্থীর আত্মহত্যা, মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেবার পরামর্শ

    সেপ্টেম্বর ১০, ২০২২ ১২:৩৩

    আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজে নিয়োজিত বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন এ দিবসটিকে কেন্দ্র করে আত্মহত্যার উদ্বেগজনক চিত্র তুলে ধরে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

  •  সাবেক এসপি বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

    সাবেক এসপি বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

    সেপ্টেম্বর ১০, ২০২২ ১২:০৯

    চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় বরখাস্ত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার 'অত্যন্ত চতুর মানুষ' বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করা হবে।