-
বাহরাইনের আলেম শেখ কাসিমের প্রতি আয়াতুল্লাহ সিস্তানির সমর্থন
জুন ২৩, ২০১৬ ১৩:৩২বাহরাইনের শীর্ষ পর্যায়ের প্রবীণ আলেম শেখ ঈসা আহমাদ কাসিম যে শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার আদায়ের প্রচেষ্টা চালিয়ে আসছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। তিনি ব্যক্তিগতভাবে আয়াতুল্লাহ কাসিমের কাজেরও প্রশংসা করেছেন।
-
বাহরাইন সরকারকে অবশ্যই বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে: জাতিসংঘ
জুন ২২, ২০১৬ ২০:৩৩জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং বলেছেন, রাজতান্ত্রিক বাহরাইন সরকারকে দেশের জনগণের জন্য অবশ্যই বাকস্বাধীনতা ও সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে হবে।
-
শেখ কাসিমের পাশে বাহরাইনের জনগণ; ইরান-হিজবুল্লাহর প্রতিবাদ
জুন ২২, ২০১৬ ১৩:৫০বাহরাইনের শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসিমের নাগরিকত্ব বাতিল করার পর তার প্রতি সংহতি জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ।
-
শিয়া আলেমের নাগরিকত্ব কেড়ে নেয়ায় জটিল পরিস্থিতিতে বাহরাইন
জুন ২১, ২০১৬ ০৮:৩০বাহরাইনের শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা আরো জটিল হয়েছে। তার নাগরিকত্ব কেড়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। এছাড়া, গতরাতে শত শত বিক্ষুব্ধ মানুষ এই আলেমের প্রতি সংহতি প্রকাশ করে তার বাড়ির চারপাশ ঘিরে রেখে রাতযাপন করেন।
-
শীর্ষ শিয়া আলেমের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন সরকার
জুন ২০, ২০১৬ ১৬:১০বাহরাইনের স্বৈরতান্ত্রিক সরকার দেশটির শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসিমের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। বাহরাইনের সরকারি বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
-
বাহরাইনের রাজনৈতিক জোটকে নিষিদ্ধ করার নিন্দা করল ইরান
জুন ১৬, ২০১৬ ২১:০১বাহরাইনের প্রধান বিরোধী রাজনৈতিক জোট আল-ওয়েফাককে নিষিদ্ধ করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি বৃহস্পতিবার বলেছেন, বাহরাইনের আলে খলিফা সরকারের এ পদক্ষেপের কারণে দেশটির সংকট আরো জটিল হবে।
-
প্রধান বিরোধী জোটকে নিষিদ্ধ করল বাহরাইন, সম্পদ জব্দের নির্দেশ
জুন ১৪, ২০১৬ ১৩:৩৫বাহরাইনের প্রধান রাজনৈতিক জোট আল-ওয়েফাকের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে দেশটির রাজতান্ত্রিক আলে খলিফার সরকার। একইসঙ্গে এ জোটের সমস্ত সম্পদ জব্দেরও নির্দেশ দেয়া হয়েছে।
-
দেশ ছাড়লেন বাহরাইনের মানবাধিকার নেত্রী জয়নাব আল-খাজা
জুন ১১, ২০১৬ ১৫:১২বাহরাইনের খ্যাতিমান মানবাধিকার নেত্রী জয়নাব আল-খাজা অবশেষে দেশ ছাড়তে বাধ্য হলেন। টুইটারে কয়েকটি বার্তায় তিনি বলেছেন, তাকে অনির্দিষ্টকালের কারাদণ্ড দেয়া হতে পারে এই আশংকায় তিনি বাহরাইন ছেড়ে সুইডেনে চলে যাচ্ছেন।
-
হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগে বাহরাইন থেকে বহিষ্কার
মার্চ ১৪, ২০১৬ ১৫:৫১১৪ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে বাহরাইন থেকে লেবাননের কয়েকজন নাগরিককে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটির রাজতান্ত্রিক সরকার। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের ভাষায় বলেছে, “সন্ত্রাসী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকা এবং হিজবুল্লাহকে সমর্থন করার জন্য লেবাননের কয়েকজন নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।”
-
বাহরাইনকে ৭ কোটি ডলারের অস্ত্র যুগিয়েছে ব্রিটেন
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ০৮:০৪১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): বাহরাইনের অত্যাচারী শাসকগোষ্ঠীকে প্রায় সাত কোটি ডলারের অস্ত্রের যোগান দিয়েছে ব্রিটিশ সরকার। ২০১১ সাল থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরুর পর পারস্য উপসাগরীয় দেশটিকে এ অস্ত্রের যোগান দেয়া হয়। বর্বরোচিত নির্যাতন এবং মানবতা লঙ্ঘনের ঘটনা সত্ত্বেও এ এ সব অস্ত্রের যোগান দিয়ে গেছে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্স আজ(রোববার) এ খবর দিয়েছে।