-
মাদুরোকে হত্যা-প্রচেষ্টার কথা অস্বীকার করল আমেরিকা
আগস্ট ০৫, ২০১৮ ১৯:৫৪ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা-প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্কীকার করেছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ওই ঘটনায় আমেরিকার সরকার মোটেই জড়িত নয় বরং এটা ভেনিজুয়েলা সরকারের সাজানো নাটক হতে পারে।
-
মাদুরোকে হত্যা-প্রচেষ্টার নিন্দা জানিয়েছে ইরান
আগস্ট ০৫, ২০১৮ ১৬:৩৭ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা-প্রচেষ্টার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (রোববার) আরো বলেছেন, ব্যর্থ এ প্রচেষ্টার মাধ্যমে দক্ষিণ আমেরিকার এ দেশটিকে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
-
ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ভারত: সুষমা স্বরাজ
মে ২৯, ২০১৮ ০০:২৯ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, তার দেশ শুধুমাত্র জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলবে; কোনো বিশেষ দেশের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা নয়। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি তা মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
-
আমেরিকার চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বহিষ্কার করল ভেনিজুয়েলা
মে ২৩, ২০১৮ ০০:২১আমেরিকার ‘বিদ্বেষী ও হস্তক্ষেপমুলক’ নীতির প্রতিবাদে কারাকাসে নিযুক্ত মার্কিন চার্জ দ্যায় অ্যাফেয়ার্সকে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা। মঙ্গলবার ভেনিজুয়েলা সরকার মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স টড রবিনসনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাকে দেশটি ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে।
-
ভেনিজুয়েলার নির্বাচনে আবারো জিতেছেন মাদুরো
মে ২১, ২০১৮ ০৭:৩০ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে আবারো ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। তিনি পেয়েছেন শতকরা ৬৭.৭ ভাগ ভোট।
-
ভেনিজুয়েলার হাজতখানায় দাঙ্গা; পালাতে গিয়ে নিহত ৬৮
মার্চ ২৯, ২০১৮ ১৩:২৭ভেনিজুয়েলার উত্তরের ভেলেনসিয়া শহরে পুলিশের একটি হাজতখানায় দাঙ্গা ও অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। বুধবার রাতে বন্দীরা আগুন ধরিয়ে দাঙ্গা সৃষ্টি করে পালাতে চেষ্টা করলে প্রাণহানির এ ঘটনা ঘটে।
-
'আমেরিকাকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে ভেনিজুয়েলা'
জানুয়ারি ০৬, ২০১৮ ১৫:২৪ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার কঠোর নিন্দা করে বলেন, ওয়াশিংটনকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে কারাকাস। ভেনিজুয়েলার সাবেক ও বর্তমান চার কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
-
পাল্টাপাল্টি পদক্ষেপ: ভেনিজুয়েলার কূটনীতিক বহিষ্কার করল কানাডা
ডিসেম্বর ২৬, ২০১৭ ১০:২০ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ভেনিজুয়েলার পক্ষ থেকে একই ধরনের ব্যবস্থা নেয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে।
-
মার্কিন আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠক বয়কট করল ৪ দেশ
নভেম্বর ১৪, ২০১৭ ১০:১৭ভেনিজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে আয়োজন করা একটি বৈঠক বর্জন করেছে সংস্থার চার সদস্য দেশ। দেশগুলো হচ্ছে- রাশিয়া, চীন, বলিভিয়া ও মিশর।
-
আমেরিকার বিরুদ্ধে সেনাবাহিনীকে সতর্ক থাকতে বললেন প্রেসিডেন্ট মাদুরো
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৫:২৮মার্কিন হুমকির মোকাবেলায় সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় দেশের সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদুরোর তীব্র বাকযুদ্ধের পর এ আহ্বান জানানো হয়।