• 'আমেরিকাকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে ভেনিজুয়েলা'

    'আমেরিকাকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে ভেনিজুয়েলা'

    জানুয়ারি ০৬, ২০১৮ ১৫:২৪

    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার কঠোর নিন্দা করে বলেন, ওয়াশিংটনকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে কারাকাস। ভেনিজুয়েলার সাবেক ও বর্তমান চার কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

  • পাল্টাপাল্টি পদক্ষেপ: ভেনিজুয়েলার কূটনীতিক বহিষ্কার করল কানাডা

    পাল্টাপাল্টি পদক্ষেপ: ভেনিজুয়েলার কূটনীতিক বহিষ্কার করল কানাডা

    ডিসেম্বর ২৬, ২০১৭ ১০:২০

    ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ভেনিজুয়েলার পক্ষ থেকে একই ধরনের ব্যবস্থা নেয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে।

  • মার্কিন আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠক বয়কট করল ৪ দেশ

    মার্কিন আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠক বয়কট করল ৪ দেশ

    নভেম্বর ১৪, ২০১৭ ১০:১৭

    ভেনিজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে আয়োজন করা একটি বৈঠক বর্জন করেছে সংস্থার চার সদস্য দেশ। দেশগুলো হচ্ছে- রাশিয়া, চীন, বলিভিয়া ও মিশর।

  • আমেরিকার বিরুদ্ধে সেনাবাহিনীকে সতর্ক থাকতে বললেন প্রেসিডেন্ট মাদুরো

    আমেরিকার বিরুদ্ধে সেনাবাহিনীকে সতর্ক থাকতে বললেন প্রেসিডেন্ট মাদুরো

    সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৫:২৮

    মার্কিন হুমকির মোকাবেলায় সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় দেশের সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদুরোর তীব্র বাকযুদ্ধের পর এ আহ্বান জানানো হয়।

  • আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: ভেনিজুয়েলার প্রতি ইরান

    আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: ভেনিজুয়েলার প্রতি ইরান

    সেপ্টেম্বর ১০, ২০১৭ ১৪:৫০

    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রুহানি বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের বিষয়ে কথা বলেছেন।

  • মার্কিন হুমকির মুখে সামরিক মহড়া চালাচ্ছে ভেনিজুয়েলা

    মার্কিন হুমকির মুখে সামরিক মহড়া চালাচ্ছে ভেনিজুয়েলা

    আগস্ট ২৭, ২০১৭ ০২:৩৩

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেয়ার পর দু’দিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে কারাকাস।

  • এবার ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    এবার ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    আগস্ট ২৬, ২০১৭ ০৫:৫৯

    দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এর ফলে আমেরিকার কোনো ব্যাংক ভেনিজুয়েলার সরকার কিংবা রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানির সঙ্গে লেনদেন করতে পারবে না।

  • ভেনিজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে সব শক্তিই ব্যবহার করব: মাইক পেন্স

    ভেনিজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে সব শক্তিই ব্যবহার করব: মাইক পেন্স

    আগস্ট ২৪, ২০১৭ ১৪:৩৯

    লাতিন আমেরিকার দেশ 'ভেনিজুয়েলার পতন' ওয়াশিংটন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। একই সঙ্গে তিনি বলেছেন, দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে মার্কিন প্রশাসন অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি ব্যবহার করবে।

  • হাতিয়ার হিসেবে ‘সামরিক হুমকি’ সেকেলে হয়ে গেছে: ইরান

    হাতিয়ার হিসেবে ‘সামরিক হুমকি’ সেকেলে হয়ে গেছে: ইরান

    আগস্ট ১৪, ২০১৭ ০১:১২

    বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছে তেহরান।

  • মার্কিন সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি প্রত্যাখ্যান করল লাতিন আমেরিকা

    মার্কিন সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি প্রত্যাখ্যান করল লাতিন আমেরিকা

    আগস্ট ১৩, ২০১৭ ০৮:৩৩

    ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে লাতিন আমেরিকার দেশগুলো। সংঘর্ষে জর্জরিত ভেনিজুয়েলার বিরুদ্ধে এ সব দেশ সমালোচনা করতে দ্বিধা না করলেও মার্কিন হুমকির মুখ দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছে তারা।