-
‘বেতারের দর্পনে বিশ্বকে দেখার বিশ্বস্ত মাধ্যম হলো রেডিও তেহরান’
অক্টোবর ০২, ২০২২ ০৮:০৪প্রিয় রেডিও তেহরান, হৃদয়ের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা গ্রহণ করুন। ইরানের গুলবাগে ফোটা ফুলের রেণু যে বাতাসে আসীন হয়ে দূরদেশকে মোহিত করে চলেছে অবিরাম আপন সুবাসে, সে বাতাসের স্নিগ্ধ আবেশ হলো রেডিও তেহরান। সুললিত কণ্ঠে মার্জিত অনুষ্ঠানমালা শ্রাবণের ফল্গুধারা হয়ে হৃদয় থেকে হৃদয়ান্তরে বিজয়রথ হাঁকিয়ে চলছে তীব্র উচ্ছ্বাসে। তাই রেডিও তেহরানের ক্ষণমাত্র কৌতুহলী পরিদর্শকও শেষ পর্যন্ত এর নিয়মিত শ্রোতা না হয়ে পারেন না।
-
'রেডিও তেহরান শোনা আমার নেশায় পরিণত হয়েছে'
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১৫:৫১আসসালামু আলাইকুম, লেখার শুরুতেই জানাই স্নিগ্ধ সকালে দক্ষিণা বাতাসে দোলখাওয়া শিশির মাখা প্রস্ফুটিত সাদা শাপলা ফুলের শুভেচ্ছা। আশা করি সুদূর পারস্য ইরানে আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন।
-
‘রেডিও তেহরান শুনতে শুনতে কল্পনার ডানায় ভর করে উড়ে যাই সুদূর ইরানে’
সেপ্টেম্বর ২৭, ২০২২ ০৮:৫৪জনাব, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। সিঁদুরের সাজে সন্ধ্যার আকাশ। সূর্য জানায় পৃথিবীকে বিদায় সম্ভাষণ। আর তার পরেই নেমে আসে রাত্রির ঘোর কালো অন্ধকার। রাতের এই অন্ধকারে যখন গোটা নওপাড়া ঘুমের কোলে ঢলে পড়ে, আমি তখন শারীরিক অসুস্থতা নিয়েই রেডিও কিংবা মোবাইল ফোনটি হাতে নিয়ে শুনতে থাকি আমার সেই চার দশকের প্রিয় সাথী রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।
-
‘রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম’
সেপ্টেম্বর ২৬, ২০২২ ০৮:৫৫সুপ্রিয় মহোদয়, শরতের স্নিগ্ধ কোমল শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই কুশলে আছেন। ব্যস্ততা শেষে ফিরে এলাম প্রিয় আঙ্গিনায়। রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম। যতই সময় যাচ্ছে রেডিও তেহরান তার দক্ষতা দিয়ে, সততা দিয়ে এবং সময়োপযোগী গুরুত্বপূর্ণ শাণিত জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ অনুষ্ঠান দিয়ে শ্রোতাদের মনের মনিকোঠায় পরিপূর্ণ মর্যাদায় আসন করে নিচ্ছে- যা অত্যন্ত প্রশংসনীয়।
-
'অনুষ্ঠান শুনতে শুনতে মন কখন যেন আরবের মরুভূমিতে হারিয়ে গিয়েছিল'
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:০৫প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (২৪/০৯/২০২২, শনিবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান (বিশ্বনবীর ওফাতবার্ষিকী) ও কথাবার্তা।
-
বাংলাভাষী মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিচ্ছে রেডিও তেহরান
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৫:৪৭প্রিয় মহাশয়, আমি প্রথমেই রেডিও তেহরানের বাংলা বিভাগের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রেডিও তেহরানের অনুষ্ঠান আমার কাছে তুলে ধরে গোটা বিশ্বকে। আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাভাষী মানুষের কাছে নিরপেক্ষ ও সঠিক খবর পৌঁছে দেয়ার জন্য।
-
'তথ্য, জ্ঞান ও সুস্থ ধারার বিনোদনের এক মহাভাণ্ডার রেডিও তেহরান'
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৪:৫৩প্রিয় মহোদয়, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও ডালিয়া ফুলের শুভেচ্ছা জানবেন। চাতক পাখি যেমন এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষা করে, তেমনিভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে অধীর অপেক্ষার প্রহর গুনতে থাকি আমি। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ইথারে ভেসে আসে তরঙ্গ ধ্বনি ঠিক তখনি আনন্দে পুলকিত হয়ে নেচে উঠে আমার মন।
-
'পশ্চিমা রক্তচক্ষুকে পাশ কাটিয়ে রেডিও তেহরান বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে'
সেপ্টেম্বর ২২, ২০২২ ১২:২১প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে আপনাদের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরানের সকলে সুস্থ ও নিরাপদে আছেন।
-
প্রিয়জন আসরে শোনানো হাদীসগুলো অতি মূল্যবান জীবন দর্শন
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৪:৩০সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ’র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। গত ২৯ শে আগস্ট, ২০২২ সোমবারের সাপ্তাহিক পরিবেশনায় আরও একটি জমজমাট ‘প্রিয়জন’র আসর উপহার পেলাম।
-
'রেডিও তেহরানের বিশ্বসংবাদ ও সংবাদ বিশ্লেষণগুলো বিশ্বমানের'
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১২:৩৫আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরান ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (IRIB)-এর একটি সম্প্রচার কেন্দ্র, যা ইসলামি প্রজাতন্ত্র ইরানের (IRI) জাতীয় সম্প্রচার সংস্থা। এই আন্তর্জাতিক বেতার কেন্দ্রটি বিভিন্ন দেশের শ্রোতাদের জন্য বিভিন্ন ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে। বিভিন্ন ভাষার অনুষ্ঠানের মধ্যে বাংলা ভাষায় এর প্রচুর শ্রোতা রয়েছে।