-
চীন ও রাশিয়া একটি বহু মেরুকেন্দ্রীক বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১১:২৬ক্রমবর্ধমান পশ্চিমা একাধিপত্যের মোকাবিলায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন-রাশিয়া সম্পর্ক এখন সময়ের পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে।
-
চুক্তি স্থগিত রাখার পরদিনই পরমাণু অস্ত্র শক্তিশালী করার ঘোষণা পুতিনের
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১১:১২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ নিজের পরমাণু শক্তি উন্নত করার দিকে বিশেষ মনযোগ দিয়েছে। আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক একটি কৌশলগত চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়ার একদিন পর একথা বললেন পুতিন।
-
আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি’ মেনে নিয়ে: রাশিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ০৭:৩০ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক রাশিয়া; তবে সে আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতাকে’ মেনে নিয়ে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন গতকাল রাজধানী মস্কোয় এ মন্তব্য করেছেন।
-
জেলেনস্কিকে হত্যা সম্পর্কিত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানালো ক্রেমলিন
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১০:৪০ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কিকে হত্যা করা হবে না বলে ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে যে খবর বের হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন। ওই হত্যা সম্পর্কিত মন্তব্যকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রত্যাখ্যানও করেননি, আবার স্বীকারও করেননি।
-
রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করলো ইউরোপীয় ইউনিয়ন
জানুয়ারি ৩০, ২০২৩ ১৫:২৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সংকোচনে সফল হয়েছে। ইউক্রেন যুদ্ধের সূচনা থেকে (২৪ ফেব্রুয়ারি,২০২২) আমেরিকা এবং তাদের মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাসহ কঠোর চাপ দিয়ে এসেছে। যদিও রাশিয়া সকল নিষেধাজ্ঞা ও চাপের জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছে। এরকম পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল গত ২৭ জানুয়ারি (শুক্রবার) রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করেছে।
-
জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পুতিনের আপত্তি নেই: ক্রেমলিন
জানুয়ারি ৩০, ২০২৩ ০৯:৩৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে কথা বলতে রাজি আছেন বলে খবর দিয়েছে তার আবাসিক প্রাসাদ ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ওলাফ শোলৎজ রুশ নেতার সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করার পর ক্রেমলিন এ প্রতিক্রিয়া জানাল।
-
মার্কিন রকেট দিয়ে হাসপাতালে হামলা চালাল ইউক্রেন: নিহত ১৪
জানুয়ারি ৩০, ২০২৩ ০৭:০৯ইউক্রেন আমেরিকায় তৈরি একটি রকেট ব্যবস্থা দিয়ে লুহানস্ক অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া বলেছে, শনিবারের ওই হামলায় অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়েছে।
-
ইউক্রেনে সরবরাহ করা আমেরিকার আব্রামস ট্যাংক ধ্বংস করা হবে
জানুয়ারি ২৫, ২০২৩ ১৫:৩৪আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ বলেছেন, আমেরিকা যদি ইউক্রেনের কাছে আব্রামস ট্যাংক সরবরাহ করে তবে রাশিয়ার সেনারা তা ধ্বংস করে ফেলবে।
-
এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার; দেশ ছাড়ার নির্দেশ
জানুয়ারি ২৩, ২০২৩ ১৬:৩৮ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে রাশিয়া। তাল্লিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়ে রাষ্ট্রদূত মারগাস লেইদ্রাকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে মস্কো ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
-
হতাশ মিত্ররা এক সময় মার্কিন-বিরোধী জোট গড়ে তুলবে
জানুয়ারি ২৩, ২০২৩ ১৪:০৫রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের ঘটনা সুস্পষ্টভাবে বলে দেয় যে, এসব দেশ রাশিয়াকে টুকরো টুকরো করতে চায়; এমনকি পারলে তারা রাশিয়াকে ধ্বংস করে ফেলে।