-
ঢাকা সিটিতে নতুন নির্বাচনের দাবি জানালেন মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১২:৫৯ঢাকার সদ্য সমাপ্ত দুই সিটির ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
ঢাকায় ৫ থেকে ৭ ভাগ ভোট পড়েছে- দাবি বিএনপির, নতুন কর্মসূচি ঘোষণা
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৬:২৫বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ থেকে সাত শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে বিএনপি। আজ (রোববার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
জনগণ জেগে উঠেছে, সরকারের পতন অনিবার্য: মির্জা ফখরুল
ডিসেম্বর ০৭, ২০১৯ ১২:২০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তার জামিনের শুনানি বিলম্বিত করার প্রতিবাদে বিক্ষোভসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
-
বিএনপি নয়, সরকারই আদালত অবমাননা করেছে: মির্জা ফখরুল
ডিসেম্বর ০৬, ২০১৯ ১১:৪০বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারই আদালত অবমাননা করেছে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
দ্রব্যমূল্যের বাজারকে অসহনীয় করার জন্য দায়ী ভোটারবিহীন সরকার: ফখরুল
ডিসেম্বর ০৩, ২০১৯ ১০:০৭বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৩ বছরে জিনিসপত্রের দাম গড় হিসাবে দ্বিগুণেরও বেশি বেড়েছে। এসময়ে অনেক জিনিসের দাম বেড়ে তিনগুণ হয়েছে। সরকারের প্রতিশ্রুত ১০ টাকার চাল ৭০ টাকা। পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে সরকারদলীয় ব্যবসায়ী গোষ্ঠী ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
-
আওয়ামী লীগ নিজেদের রাষ্ট্রের প্রভু বলে মনে করছে: মির্জা ফখরুল
নভেম্বর ২৬, ২০১৯ ১২:২৪‘বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের রাষ্ট্রের প্রভু বলে মনে করছে। দেশে এখন সুশাসনের অভাব, গণতান্ত্রিক চিন্তাভাবনা সরকারের মধ্যে নেই। লক্ষ্য যেহেতু একদলীয় সরকার, যেখানে সুশাসন প্রধান নয়।‘ আজ (মঙ্গলবার) ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন।
-
গণঅভ্যুত্থান ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: মির্জা ফখরুল
নভেম্বর ২৪, ২০১৯ ১৫:৪৩বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি গণঅভ্যুত্থান ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশ আয়োজন করে।
-
এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা: মির্জা ফখরুল
নভেম্বর ২২, ২০১৯ ১২:১৪বর্তমান সরকার শুধু স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা- এমন মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার) সকালে সুপ্রিম কোর্টে মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
-
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে: ফখরুলের অভিযোগ
নভেম্বর ২০, ২০১৯ ১৬:৪৮বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতার জন্য আজ জনজীবনে নানা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সরকার জনগণের ভোট ছাড়া নির্বাচিত হবার কারণে সর্বক্ষেত্রে তাদের ব্যর্থতাগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে।
-
সরকার আমাদের সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না: ফখরুল
নভেম্বর ১৬, ২০১৯ ১৫:৪৭বাংলাদেশের একসময়ের ক্ষমতাসীন দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, তাদের দল কখনো ভারত বিরোধিতা করেনি। ভারতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।