-
ইসলামের রয়েছে সবচেয়ে ভালো অর্থনৈতিক ব্যবস্থা: জাপানি নও-মুসলিম
এপ্রিল ১৩, ২০১৭ ১২:৩৬জাপানি নও-মুসলিম তোশিও কুরোদা তার দেশের একজন ইসলাম- বিশেষজ্ঞ ও লেখক। তিনি ইসলামী অর্থনীতির ওপর ব্যাপক গবেষণা করেছেন। তোশিও'র জন্ম হয়েছিল এক বৌদ্ধ পরিবারে। ছাত্র জীবনে ফরাসি ভাষা ও সাহিত্য কলেজের একজন অধ্যাপক তাকে ইসলাম নামক এক নতুন ও বিশাল জগতের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন,
-
কুরআন পড়ে আমার সামনে ইসলামের পথ খুলে যায়: অস্ট্রেলিয়ার নও-মুসলিম সালভা
এপ্রিল ০৩, ২০১৭ ১২:৪৭ঐশী ধর্মগুলোই হল সত্যিকারের ধর্ম। এইসব ধর্ম, বিশেষ করে, ইসলাম মানবজাতির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। ধর্মের সুন্দরতম উপহার ঈমান বা বিশ্বাস মানুষকে ভবিষ্যত সম্পর্কে দুশ্চিন্তামুক্ত করে এবং এনে দেয় অনাবিল প্রশান্তি। কারণ, ঈমান মানুষের কাছে এটা স্পষ্ট করে যে, এই বিশ্বজগত সৃষ্টির পেছনে স্রস্টার রয়েছে নির্দিষ্ট লক্ষ্য। মানুষ পার্থিব জীবনে যা করে তার জন্য রয়েছে শাস্তি অথবা পুরস্কার এবং আল্লাহ ভালো কাজকে বৃথা যেতে দেবেন না।
-
ইসলাম আমাকে পুরোপুরি বদলে দিয়েছে: জার্মান নওমুসলিম ফাতিমা
মার্চ ০২, ২০১৭ ১৪:২৮জার্মান লেখক ওসওয়াল্ড স্পেঙ্গলারের মতে, রোমান সভ্যতার মত পাশ্চাত্যের বর্তমান সভ্যতাও পতনের দিকে এগিয়ে যাচ্ছে। 'পাশ্চাত্যের পতন' শীর্ষক বইয়ে তিনি এই মত প্রকাশ করেছেন। 'শক্তিশালী ধর্ম ইসলাম মানুষের সার্বিক সৌভাগ্যের পথ দেখায় বলে পাশ্চাত্যে এ ধর্মে দীক্ষিতদের সংখ্যা দিকে দিনকে দিন বাড়ছে' বলে তিনি মনে করেন।
-
পশ্চিমারা খুব দ্রুত ইসলামের শিক্ষায় মজে যাচ্ছেন: কানাডার নওমুসলিম
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ১১:৩১মানুষের জীবন যাপনের প্রণালী মানুষকে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের দিকে টেনে নেয়। মুক্তি ও সৌভাগ্যের পথ এবং দুর্ভাগ্য বা মন্দ পরিণতির পথ বেছে নেয়ার ক্ষেত্রে মানুষকে স্বাধীনতা দেয়া হয়েছে। মানুষ তখনই পূর্ণতার পথ স্বাধীনভাবে ও সচেতনভাবে নির্বাচন করতে পারে যখন সে জীবনের উত্থান-পতন এবং বিচ্যুতি সম্পর্কে সচেতন হয়। আর এই সচেতনতা অর্জনের সুযোগ দেয়ার জন্যই নবী-রাসূলদের কাছে ধর্মগ্রন্থ পাঠিয়েছেন মহান আল্লাহ।
-
কুরআন অধ্যয়নের পর এক অদ্ভুত প্রশান্তি আমার মধ্যে ছড়িয়ে পড়ল: ম্যারি উইনার
জানুয়ারি ২৮, ২০১৭ ১২:১০ম্যারি উইনার শৈশব থেকেই আল্লাহ বা স্রস্টা সম্পর্কে বাবা-মায়ের কাছ থেকে অনেক কথা শুনতেন। বাইবেলের নানা গল্প ও অন্য অনেক বিষয় থেকে আল্লাহর দয়া আর ক্ষমাশীলতার কথা তারা বলতেন। আর এসব কথা ম্যারির মনকে আচ্ছন্ন করে রাখত। তবে স্রস্টা সম্পর্কে দৃঢ় বিশ্বাস পোষণের জন্য ম্যারি আরো বেশি তথ্য ও সময়ের মুখাপেক্ষী ছিলেন।
-
হায়! যদি প্রথম থেকেই সৌভাগ্যের পথ খুঁজে পেতাম: মার্কিন নওমুসলিম আফ্রা
জানুয়ারি ০৩, ২০১৭ ১৭:৫৭নওমুসলিমদের আত্মকথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা মার্কিন নও-মুসলিম আফ্রা আশশাইবানি এবং এলিজাবেথ এডওয়ার্ডস-এর ধর্মান্তরিত হওয়ার কাহিনীসহ তাদের কিছু বক্তব্য ও চিন্তাধারা তুলে ধরব।
-
ইসলামই পূর্ণতা ও সৌভাগ্য অর্জনের পথ: জার্মান নও-মুসলিম ইঙ্গু ইয়ানসেন
ডিসেম্বর ০১, ২০১৬ ১৬:৪২প্রকৃত ধর্ম তথা ইসলাম পবিত্রতা ও নিরাপত্তার ধর্ম। এ ধর্ম মানব প্রকৃতির ধর্ম। তাই জাতি, বর্ণ, ভাষা ও ভৌগোলিক সীমারেখার উর্ধ্বে এ ধর্মের রয়েছে সার্বজনীন আবেদন।
-
আমেরিকায় মুসলিম নারীদের দুর্বিষহ জীবনযাপন
নভেম্বর ২৯, ২০১৬ ১৬:১৬আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর মুসলিম নারীদের ওপর নির্যাতনের মাত্রা ব্যাপক বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী উগ্র বক্তব্যের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।
-
ইতালিতে নিকাব খুলতে অস্বীকার করায় এক নারীর ৩০ হাজার ইউরো জরিমানা
নভেম্বর ১২, ২০১৬ ১৪:২৬ইতালিতে নিকাবধারী এক মুসলিম নারীকে হিজাব খুলতে অস্বীকার করায় ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। ইতালির দৈনিক মেসাগেরো ভেনেতো এ খবর দিয়েছে। গত মাসে দেশটিতে ঘটনা ঘটেছে বলে দৈনিকটি জানিয়েছে। ইতালির পোদেনোনে প্রদেশের সান ভিতো আল তাগ্লিয়ামেনতোর যুব সংসদ বৈঠকে নিকাব পরে হাজির হওয়ায় এ নারীর জরিমানা করা হয়। দৈনিকের খবরে বলা হয়েছে, ৪০ বছর বয়সি নারীকে নিকাব খোলার নির্দেশ দেন নগরীর মেয়র। কিন্তু এ নির্দেশ মানতে অস্বীকার করেন তিনি।
-
আল্লাহ হচ্ছেন জীবনের সবচেয়ে সুন্দর বাস্তবতা: চীনা নও-মুসলিম ইউলি
নভেম্বর ০৭, ২০১৬ ১৩:৩৩মিসেস ইউলি শৈশব থেকেই ভাবতেন যে, বিশ্বের যে শৃঙ্খলা রয়েছে তার একজন প্রণেতা রয়েছে। ইউলি তাঁকে বলতেন, 'আকাশগুলোর রাজা'। তিনি বড় হয়েছেন শিয়াঙ্গ শহরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার মধ্যে এ প্রশ্ন জেগেছিল যে, মানুষ কোথা হতে এসেছে, কেন এসেছে এবং কী তাঁর দায়িত্ব? চীনের বিরাজিত পরিস্থিতির কারণে এবং এ সম্পর্কিত যথেষ্ট বই-পুস্তক না থাকায় তিনি এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাননি। তিনি এ প্রসঙ্গে বলেছেন, সে সময় আল্লাহ বা স্রস্টাকে বোঝানোর জন্য কোনো শব্দ আমার কাছে ছিল না।