• মিয়ানমারকে বোঝাতে সিঙ্গাপুরের প্রতি শেখ হাসিনার আহ্বান

    মিয়ানমারকে বোঝাতে সিঙ্গাপুরের প্রতি শেখ হাসিনার আহ্বান

    মার্চ ১৩, ২০১৮ ১২:০০

    বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবিলম্বে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বোঝানোর জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুর সফররত শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে পৃথক বৈঠককালে এ আহ্বান জানান। সিঙ্গাপুর বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী জোট আসিয়ানের সভাপতি। মিয়ানমারও ১০ সদস্যের এ জোটের সদস্য।

  • রোহিঙ্গাদের গ্রামে সামরিক ঘাঁটি বানাচ্ছে সেনাবাহিনী: অ্যামনেস্টি

    রোহিঙ্গাদের গ্রামে সামরিক ঘাঁটি বানাচ্ছে সেনাবাহিনী: অ্যামনেস্টি

    মার্চ ১২, ২০১৮ ০৯:১৯

    আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নে পালিয়ে আসা রোহিঙ্গাদের গ্রামগুলোতে সামরিক ঘাঁটি ও স্থাপনা নির্মাণের কাজ চলছে। রাখাইন গ্রামগুলো পুড়িয়ে দেয়ার পর সেখানে চলছে সেনা ঘাঁটি, হেলিপ্যাড ও সড়ক নির্মাণের কাজ। এসব অবকাঠামামো নির্মাণের জন্য যাও কিছু রোহিঙ্গা সেখানে ছিল তাদেরকেও জোরপূর্বক তাড়িয়ে দেয়া হচ্ছে।

  • আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার প্রসঙ্গ উত্থাপন করা উচিত: জাতিসংঘ

    আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার প্রসঙ্গ উত্থাপন করা উচিত: জাতিসংঘ

    মার্চ ১০, ২০১৮ ১৫:৩১

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যেইদ রাআদ আল হোসেন রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের অপরাধযজ্ঞের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালতে উত্থাপন করার জন্য এই সংস্থার সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সেনা মোতায়েনের পক্ষে মিয়ানমারের সাফাই: 'রোহিঙ্গা জঙ্গিরা তৎপর হয়েছে'

    সেনা মোতায়েনের পক্ষে মিয়ানমারের সাফাই: 'রোহিঙ্গা জঙ্গিরা তৎপর হয়েছে'

    মার্চ ০২, ২০১৮ ১৪:১৪

    কথিত রোহিঙ্গা জঙ্গিদের তৎপরতার খবর পেয়ে বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার সরকার। আজ (শুক্রবার) মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতে এ দবি করেন।

  • ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের পর সীমান্তে বিজিপি’র গুলি

    ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের পর সীমান্তে বিজিপি’র গুলি

    মার্চ ০১, ২০১৮ ২২:০৯

    বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছ‌ড়ি উপজেলার তমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনী ফাঁকা গু‌লিবর্ষণ করেছে। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে তলব করার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটল।

  • 'তমব্রু সীমান্তে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার'

    'তমব্রু সীমান্তে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার'

    মার্চ ০১, ২০১৮ ১৭:০০

    বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তমব্রু পয়েন্টে ভারী অস্ত্রশস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। এ নিয়ে আতঙ্কে আছেন সীমান্তে অবস্থানরত রোহিঙ্গারা।

  • রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন চালানো হয়েছে: কানাডা

    রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন চালানো হয়েছে: কানাডা

    ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৩:৫৩

    মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে তা স্পষ্টত জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

  • মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা

    মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা

    ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০০:৩৪

    রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা ও নির্যাতনের দায়ে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা। ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠক থেকে সোমবার এ আহ্বান জানানো হয়েছে। তারা বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।

  • 'আগামী বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের কবলে পড়তে পারে ১ লাখ রোহিঙ্গা'

    'আগামী বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের কবলে পড়তে পারে ১ লাখ রোহিঙ্গা'

    ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৮:১৭

    বাংলাদেশের কক্সবাজারের বালুখালী ও কুতুপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গারা ভূমিধস আর বন্যার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, এসব শিবিরে বসবাসকারী প্রায় ছয় লাখ রোহিঙ্গার মধ্যে কমপক্ষে এক লাখ শরণার্থী বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যার কবলে পড়তে পারে। এছাড়া শিবিরের দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্লাবিত হয়ে পড়লে ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

  • অপরাধ মুছে ফেলতে ৫৫টি গ্রাম ধ্বংস করে দিয়েছে মিয়ানমার

    অপরাধ মুছে ফেলতে ৫৫টি গ্রাম ধ্বংস করে দিয়েছে মিয়ানমার

    ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১৬:১৩

    মিয়ানামারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমান অধ্যুষিত অন্তত ৫৫টি গ্রাম বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দেশটির সরকার। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য দিয়েছে।