-
‘জাপোরিজ্জিয়ায় ইউক্রেনের হামলার পরিণতি ভয়াবহ হতে পারে’
সেপ্টেম্বর ১২, ২০২২ ০৪:২৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের হামলা চলতে থাকলে ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে। তিনি রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইউক্রেন ভেঙে পড়তে পারে: ন্যাটো মহাসচিবের হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৯:০২মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন কঠিন শীতকাল পার করতে যাচ্ছে। এ সময় ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে তা না হলে দেশটি নিজের স্বাধীনতা হারাতে পারে।
-
খারকিভে ইউক্রেনের সাফল্য; অতিরিক্ত সেনা পাঠিয়েছে রাশিয়া
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৩:৩৫ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে তুমুল লড়াই চলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। এসব বার্তা সংস্থায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বহু ট্যাংক ও গোলন্দাজ ইউনিটের বহর খারকিভের দিকে এগিয়ে যাচ্ছে।
-
যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি, কিছু হারাবেও না: পুতিন
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৩:০২রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, চলমান যুদ্ধ থেকে আরও শক্তিশালী সার্বভৌমত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে রাশিয়া। পুতিন বলেন, তিনি নিশ্চিত এই যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি এবং কিছুই হারাবেও না।
-
ইয়েমেন সৌদি আরবের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১১:৪৫ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোঃ আল-আতিফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
-
সমরাস্ত্র সরবরাহের জন্য কৃতজ্ঞ, চাই আরো অস্ত্র
সেপ্টেম্বর ০৫, ২০২২ ০৭:০১রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের মোকাবিলায় পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন। একইসঙ্গে বার্লিনকে ট্যাংকসহ অন্যান্য সমরাস্ত্র আরো বেশি করে সরবরাহ করারও আহ্বান জানিয়েছে কিয়েভ।
-
সংলাপে বসাই ইউক্রেনের জন্য ভালো: মার্কিন সাবেক জেনারেল
সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৫:৩০আমেরিকার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মার্ক টি কিমিথ বলেছেন, ইউক্রেনের যুদ্ধ চালিয়ে নেয়া ন্যাটো জোটের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় ইউক্রেনের উচিত মস্কোর সঙ্গে আলোচনা করা।
-
ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিরুদ্ধে প্রাগে বিক্ষোভ: ইউরোপীয় প্রতিবাদের প্রতীক
সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৩:৫৪ইউক্রেনের প্রতি ইউরোপীয় দেশগুলির অব্যাহত সমর্থন এবং ইউরোপীয় নাগরিকদের জীবনে ইউক্রেন যুদ্ধের ব্যাপক প্রভাবের কারণে ইউরোপীয় বহু দেশে সামাজিক বিক্ষোভ তীব্রতরো হয়েছে।
-
পাল্টা ব্যবস্থা নেবে ইউরোপ; গ্যাস নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি
সেপ্টেম্বর ০৪, ২০২২ ০৩:৩৪ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র অর্থনীতি বিষয়ক কমিটির সদস্য পাওলো জানতিলানি বলেছেন, রাশিয়া যদি বাল্টিক সাগরে তার মূল পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আবার শুরু না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে ইইউ। তিনি ইউরোপে গ্যাস রপ্তানি চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ইউরোপ ভয় পায় না।
-
তুর্কি যুদ্ধবিমানকে টার্গেট; গ্রিসের বিরুদ্ধে ন্যাটোতে অভিযোগ করবে আঙ্কারা
সেপ্টেম্বর ০১, ২০২২ ১১:৪৬গ্রিসের উসকানিমূলক তৎপরতার বিষয়ে সামরিক জোট ন্যাটোতে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।