-
ন্যাটো জোটের সদস্য হওয়ার কোনো পরিকল্পনা নেই
মে ২৪, ২০২৩ ১০:২৪জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার কোনো পরিকল্পনা তার দেশের নেই। তবে তিনি জানিয়েছেন, ন্যাটো সামরিক জোট জাপানে একটি যোগাযোগ অফিস খোলার চেষ্টা করছে।
-
পশ্চিমাদের সরবরাহ করা সামরিক যান ধ্বংস করল রাশিয়া সেনারা
মে ২৪, ২০২৩ ০৯:০৪মার্কিন ও পোল্যান্ড নির্মিত বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে রাশিয়ার সেনারা। রাশিয়ার সীমান্তবর্তী বেলগ্রোদ অঞ্চলে ইউক্রেনের গেরিলারা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাদের সাথে রুশ সেনাদের প্রচণ্ড সংঘর্ষ এবং এসব সামরিকযান ধ্বংস হয়।
-
রুশ-বিরোধী পাল্টা অভিযান শুরুর জন্য প্রস্তুত ইউক্রেন তবে আরও অস্ত্র প্রয়োজন
মে ২৪, ২০২৩ ০৮:৩৫রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালানোর জন্য ইউক্রেন সম্পূর্ণভাবে প্রস্তুত তবে এজন্য আরো অস্ত্র প্রয়োজন। গতকাল (মঙ্গলবার) এক সাক্ষাৎকারে একথা বলেছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক কিরিল বুদানভ।
-
বিশ্বকে একটি পারমাণবিক সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে পাশ্চাত্য: রাশিয়া
মে ২৪, ২০২৩ ০৫:৩৭রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা ও তার মিত্রদের পক্ষ থেকে ইউক্রেনকে যত বেশি অত্যাধুনিক ও ধ্বংসাত্মক সমরাস্ত্র সরবরাহ করা হচ্ছে তত বেশি একটি ‘পারমাণবিক সর্বনাশের’ আশঙ্কা বেড়ে যাচ্ছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার ভিয়েতনাম সফরে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
মস্কো-বেইজিং সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে রুশ প্রধানমন্ত্রী
মে ২৪, ২০২৩ ০৫:২৯বেইজিং ও মস্কোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। রাশিয়া ও চীনের বিরুদ্ধে আমেরিকা যখন অর্থনৈতিক যুদ্ধ জোরদার করেছে তখন এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
-
ইউক্রেনের শান্তি পরিকল্পনা সম্পূর্ণভাবে ভুল
মে ২৩, ২০২৩ ১০:২৯রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির ধারণাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ ধরনের যুদ্ধবিরতি ন্যায্য হবে না এবং তা দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে না। এর আগেও ব্রিটেন, আমেরিকা এবং তাদের সমর্থকরা ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে।
-
আমাদেরকে অথবা রাশিয়াকে বেছে নাও: সার্বিয়াকে ইউরোপীয় ইউনিয়ন
মে ২৩, ২০২৩ ০৯:১০ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়ার সঙ্গে সার্বিয়া যদি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে তাহলে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার যে সম্ভাবনা ছিল তা বেলগ্রেডের জন্য থাকবে না। গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে তিনি একথা বলেন।
-
ভারত জ্বালানি তেলের বেশিরভাগই আমদানি করছে রাশিয়া থেকে
মে ২২, ২০২৩ ১২:১৮ভারত তার জ্বালানি তেলের চাহিদা মিটানোর জন্য রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি করছে। এরমধ্যে এপ্রিল মাসে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে।
-
ইউক্রেনে এফ-সিক্সটিন পাঠানোর কারণে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠেবে
মে ২২, ২০২৩ ০৯:৩৫রাশিয়া বলেছে, যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করছে তাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িত থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ এ বক্তব্য দিয়েছেন এবং তার এ বক্তব্য টেলিগ্রাম চ্যানেলের পেইজে প্রকাশ করা হয়েছে।
-
ইঙ্গিতে বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি
মে ২১, ২০২৩ ১৫:২৭পূর্বাঞ্চলীয় শহর বাখমুত যে পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে সে কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইঙ্গিতে স্বীকার করে নিয়েছেন।