-
মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন কেন?
জানুয়ারি ২১, ২০২৩ ০৯:৪৫রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের দুই কিলোমিটার পূর্বে সেন্ট্রাল মস্কোর একটি ভবনের ছাদে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া, মস্কো রিভারের তীরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের ছাদেও মোতায়েন করা হয়েছে পান্তশির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
-
পশ্চিমা ট্যাংক যুদ্ধক্ষেত্রের বিশেষ কোনো পরিবর্তন ঘটাবে না: ক্রেমলিন
জানুয়ারি ২১, ২০২৩ ০৭:৫৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যদি আমেরিকা ও তার মিত্ররা ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করেও, তবে তাতে ইউক্রেন যুদ্ধে বিশেষ কোনো পরিবর্তন আসবে না এবং এসব ট্যাংক যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারবে না।
-
রুশ হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরও ভারী অস্ত্র দিচ্ছে আমেরিকা, তবে ট্যাঙ্ক নয়
জানুয়ারি ২০, ২০২৩ ১৭:৪১রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরও ভারী অস্ত্র দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুনকরে ইউক্রেনের জন্য আড়াইশ' কোটি ডলারের সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
-
ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ছড়িয়ে পড়বে
জানুয়ারি ২০, ২০২৩ ০৯:২৩রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইউক্রেনে রাশিয়া গত বছর যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল তার ১১ মাসের মাথায় এ হুঁশিয়ারি দিল মস্কো।
-
ইরানের সঙ্গে সকল খাতে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ
জানুয়ারি ২০, ২০২৩ ০৯:১৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইরানের সঙ্গে সকল খাতে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে ফোন করে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
-
পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন নীতির সমালোচনা করলো রাশিয়া
জানুয়ারি ২০, ২০২৩ ০৭:৪২ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনায় রাশিয়ার আলোচনাকারী দলের প্রধান "মিখাইল উলিয়ানভ" একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারি কমানোর কারণ যুক্তরাষ্ট্র।
-
রাশিয়া যদি ইউক্রেনে হেরে যায় তবে পরমাণু যুদ্ধ শুরু হবে
জানুয়ারি ১৯, ২০২৩ ১৫:৫২রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ যদি ইউক্রেনে হেরে যায় তাহলে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে হুঁশিয়ার দিয়ে তিনি কথা বলেছেন।
-
জার্মানি চায় আমেরিকা আগে ইউক্রেনকে ট্যাংক দিক
জানুয়ারি ১৯, ২০২৩ ০৭:২৮ইউক্রেনকে জার্মানির প্রধান যুদ্ধ ট্যাংক লেপার্ড সরবরাহ করার ব্যাপারে বার্লিনের ওপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, আমেরিকার উচিত আগে ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহ করা। এরপর জার্মানি তার লেপার্ড ট্যাংক সরবরাহ করবে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (বুধবার) এই খবর দিয়েছে।
-
ইউরোপীয় দেশগুলোর তীব্র নিন্দা জানালেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি
জানুয়ারি ১৯, ২০২৩ ০৬:২১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করার ইউরোপীয় প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, এই প্রচেষ্টার মাধ্যমে ইউরোপীয়রা তাদের মানসিক ও রাজনৈতিক দুর্বলতার পরিচয় দিয়েছে।
-
কেন অচলাবস্থায় ইউক্রেন সংকট কারণ জানালেন রুশ গোয়েন্দা প্রধান
জানুয়ারি ১৮, ২০২৩ ১৬:১০রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে সক্ষম নয় কারণ আমেরিকা এবং তার মিত্ররা এ ধরনের আলোচনা কিয়েভের জন্য নিষিদ্ধ করেছে।