-
রাশিয়াকে ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ১৩, ২০২২ ১৪:১৫রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইতালির বহুল প্রচারিত 'লা রিপাবলিকা' পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ প্রসঙ্গে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইউক্রেনে সংঘাত বাড়িয়ে দিতে পারে এমন যেকোনো পদক্ষেপ গ্রহণ থেকে তেহরান বিরত রয়েছে।
-
আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে: মস্কো
জুলাই ১৩, ২০২২ ১১:৪৯রাশিয়া বলেছে, আমেরিকায় এবং তার পশ্চিমা মিত্ররা মস্কোর সঙ্গে উন্মুক্ত সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে রয়েছে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার যখন প্রচণ্ড উত্তেজনা চলছে তখন মস্কোর পক্ষ থেকে এই মন্তব্য করা হলো।
-
ইউক্রেনে মার্কিন নির্মিত হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করল রাশিয়া
জুলাই ১৩, ২০২২ ০৫:০৮রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনে তারা মার্কিন নির্মিত হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। গতকাল (মঙ্গলবার) রাশিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইউনিট ধ্বংস করে।
-
ইরান শত শত ড্রোন পাঠাচ্ছে রাশিয়ায়
জুলাই ১৩, ২০২২ ০৪:১৭আমেরিকা দাবি করেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান রাশিয়ায় শত শত ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এরমধ্যে কিছু ড্রোন রয়েছে অস্ত্রসজ্জিত। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জেইক সুলিভান সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেছেন।
-
জার্মানির আশা শিগগিরি রাশিয়া গ্যাস সরবরাহ শুরু করবে
জুলাই ১২, ২০২২ ১৬:০৫জার্মানির অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক বলেছেন, নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে রাশিয়া শিগগিরি আবার গ্যাস সরবরাহ শুরু করবে বলে তিনি আশা করছেন।
-
‘গণভাবে সারমাট ক্ষেপণাস্ত্র উৎপাদন জোরদার করবে রাশিয়া’
জুলাই ১২, ২০২২ ১৫:২৪রাশিয়ার রসকসমস মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নতুন সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের গণ-উৎপাদন জোরদার করবে মস্কো। তিনি জানান, নতুন করে এই ক্ষেপণাস্ত্রের সিরিজ পরীক্ষা শুরুর জন্য প্রস্তুত করা হচ্ছে।
-
রাশিয়ার গ্যাস সরবরাহ আপাতত বন্ধ: সংকটের মুখে ইউরোপের অর্থনীতি
জুলাই ১২, ২০২২ ১৩:২৪বাল্টিক সাগরের ভিতর দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইন–১ দিয়ে জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ আগামী ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি মূলত রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন।
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফরে আসছেন: ক্রেমলিন
জুলাই ১২, ২০২২ ১২:৪৫রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিন জানিয়েছে আগামি সপ্তায় ভ্লাদিমির পুতিন তেহরান সফরে আসছেন। ওই সফরে তিনি ইরান ও তুরস্কের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
ইউক্রেনে পশ্চিমা ক্ষেপণাস্ত্রের চালান ধ্বংস করে দিয়েছে রশিয়া
জুলাই ১১, ২০২২ ১৫:০০আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করে রাশিয়া। কৃষ্ণসাগরে অবস্থানরত একটি যুদ্ধজাহাজ থেকে আজ (সোমবার) ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এসব ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা হয়। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নেপ্রোপেত্রোভস্কে এসব ক্ষেপণাস্ত্র মজুদ করা হয়েছিল।
-
রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ
জুলাই ১১, ২০২২ ১১:৪৭ইউরোপে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ করে দিয়েছে রাশিয়া। রক্ষণাবেক্ষেণ ও মেরামত কাজের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন–১ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামী ১০ দিন তা বন্ধ থাকতে পারে।