-
ইউক্রেনে ফরাসি সামরিক প্রশিক্ষকরা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে: ল্যাভরভ
জুন ০৫, ২০২৪ ১৪:০৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফ্রান্সের সেনারা যদি ইউক্রেনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে আসে তাহলে তারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
-
রাশিয়া যাওয়ার সময় বিমান থেকে স্কট রিটারকে নামিয়ে নিল মার্কিন কর্তৃপক্ষ
জুন ০৫, ২০২৪ ১১:৪৯মার্কিন মেরিন কোরের সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারকে রাশিয়ায় যাওয়ার অনুমতি দেয়নি আমেরিকার পররাষ্ট্র দপ্তর। গতকাল (মঙ্গলবার) তিনি রাশিয়ায় যাওয়ার জন্য নিউইয়র্ক থেকে বিমানে ওঠেন কিন্তু মার্কিন কর্তৃপক্ষ তাকে বিমান থেকে নামিয়ে নেয়।
-
রাশিয়ার নেতৃত্বাধীন আরেকটি অর্থনৈতিক সংস্থার সদস্য হচ্ছে ইরান
জুন ০৫, ২০২৪ ০৬:৫১ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইএইইউ’র পর্যবেক্ষক সদস্য হওয়ার ইরানি আবেদনকে স্বাগত জানিয়েছে রাশিয়া।
-
সুইফট সিস্টেমের বিকল্প চালু করার খুব কাছাকাছি পর্যায়ে রাশিয়া ও চীন
জুন ০৪, ২০২৪ ১৩:০৬রাশিয়া এবং চীন অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করার জন্য নতুন একটি ব্যবস্থা চালু করার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্সিয়াল বিজনেস রাইট কমিশনার বরিস টিটোভ। এই ব্যবস্থা চালু হলে পশ্চিমা অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সুইফট সিস্টেম এড়িয়ে নিজেদের ব্যবস্থাপনায় আন্তঃসীমান্ত লেনদেন সম্পন্ন করতে পারবে।
-
প্রাণঘাতী ভুল হিসাব-নিকাশ করবেন না: মার্কিন সরকারকে রাশিয়া
জুন ০৪, ২০২৪ ১২:৫৪ইউক্রেন যুদ্ধে প্রাণঘাতী ভুল হিসাব নিকাশ না করার জন্য মার্কিন কর্মকর্তাদের নতুন করে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং তা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য কিয়েভকে অনুমতি দেয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
-
ইরান বিরোধী প্রস্তাব: ইউরোপের তিনটি দেশকে রাশিয়ার সতর্কবার্তা
জুন ০৩, ২০২৪ ১৫:৩৫ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিরতাহের মিখাইল উলিয়ানভ রবিবার এক্স সোশ্যাল নেটওয়ার্কে এক বার্তায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নির্বাহী বোর্ডের সোমবারের বৈঠকের কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে 'জুনে অনুষ্ঠেয় বৈঠক শান্তিপূর্ণ হবে না'।
-
আইএইএ’র আসন্ন বৈঠকে ইরানবিরোধী প্রস্তাবের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি
জুন ০৩, ২০২৪ ১১:০৯আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করলে পরিস্থিতির চরম অবনতি হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া।
-
রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে হাঙ্গেরিতে লাখ লাখ মানুষের সমাবেশ
জুন ০২, ২০২৪ ০৯:১৩রাশিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের দাবিতে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরির লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর যে নীতি নিয়েছে তার তীব্র বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।
-
রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন ম্যাকরন: লে পেনের অভিযোগ
জুন ০১, ২০২৪ ১১:৩২ফ্রান্সের বিরোধীদলীয় নেত্রী মেরিন লে পেন অভিযোগ করেছেন যে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন রাশিয়ার সাথে যুদ্ধ বাধাতে চাইছেন। ফরাসি গণমাধ্যম ‘ফ্রান্স ইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন।
-
পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া ধাপ্পাবাজি করছে না: পাশ্চাত্যকে মেদভেদেভ
জুন ০১, ২০২৪ ১০:৩৮রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই ধাপ্পাবাজি নয়। তিনি বলেন, পশ্চিমাদের সাথে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে।