-
প্রকৃত আগ্রাসী কারা, মার্কিন হুমকি তা দেখিয়ে দিচ্ছে: মস্কোর প্রতিক্রিয়া
মার্চ ০১, ২০২৪ ১৫:৪৫ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হতে পারে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, লয়েডের এই হুমকি নিতান্তই পাগলামি ছাড়া আর কিছু না।
-
বাস্তব পরমাণু যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করলেন প্রেসিডেন্ট পুতিন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৬:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে সেনা পাঠায় তাহলে তাদেরকে মর্মান্তিক পরিণতি বরণ করতে হবে। রাশিয়ার বার্ষিক স্টেট অব দ্যা নেশন ভাষণ তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
প্রয়োজনে ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানো হবে: ফরাসি প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১১:৫৪রাশিয়ার সাথে যুদ্ধে কিয়েভকে সাহায্য করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনে ন্যাটো সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবের ঘটনায় ইউরোপীয় কর্মকর্তাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই অনুরোধে তারা সাড়া দেবে না।
-
ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১৫:২৯রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাচেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করা হলে তাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে এবং এতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।
-
ইউক্রেনে সেনা পাঠালে ইউরোপের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠবে: রাশিয়া
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৫:৪৮ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা মোতায়েন করার ব্যাপারে এই জোটের ইউরোপীয় সদস্যদেশগুলোকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সেরকম কিছু হলে ইউরোপের সঙ্গে রাশিয়ার যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।
-
ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি সময়ে ব্যাপার মাত্র: স্টোলটেনবার্গ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৩:৫৮মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন এই জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদান নিয়ে এখন আর কোনো সংশয় নেই বরং কবে সেটি প্রদান করা হবে এখন সেই প্রশ্ন রয়েছে।
-
ছেলের লাশ বুঝে পেলেন নাভালনির মা
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১০:৫৫রাশিয়ার কারাগারে মৃত্যুবরণকারী বিরোধীনেতা অ্যালেক্সি নাভালনির লাশ তার মা লিউডমিলা নাভালনায়ার কাছে হস্তান্তর করেছে রুশ কর্তৃপক্ষ। গতকাল (শনিবার) নাভালনির মুখপাত্র কিইরা ইয়ারমায়েশ একথা জানান।
-
ইউক্রেন যুদ্ধকে পরীক্ষাক্ষেত্র হিসেবে নিয়েছে আমেরিকা: ওয়াশিংটন পোস্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১৪:৩৯ইউক্রেন যুদ্ধকে ভবিষ্যতে সরাসরি রাশিয়া বা চীনের বিরুদ্ধে যুদ্ধ করার পরীক্ষাক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
-
রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন এফ-১৬ ব্যবহার করতে পারে
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৮:১৭মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এফ-১৬ জঙ্গিবিমান পাওয়ার পর ইউক্রেন স্বাধীনভাবে রাশিয়ার গভীর অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। আমেরিকার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। গতকাল (শুক্রবার) তার এই সাক্ষাৎকার সম্প্রচারের কথা ছিল।
-
বাইডেনকে অকেজো বুড়ো বললেন পুতিনের মুখপাত্র
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১৬:০৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো অকেজো বুড়ো লোকদের কাছ থেকেই বিশ্বের অস্তিত্বের জন্য হুমকি তৈরি হচ্ছে। জো বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাগলা কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার পর তিনি এ মন্তব্য করলেন।