• মিয়ানমারের সেনাপ্রধানকে নিষিদ্ধ করেছে ফেইসবুক

    মিয়ানমারের সেনাপ্রধানকে নিষিদ্ধ করেছে ফেইসবুক

    আগস্ট ২৭, ২০১৮ ১৫:৩৭

    রোহিঙ্গা মুসলিম নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পেইজ বন্ধ করে দেয়া হয়েছে। একইসঙ্গে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সব ধরণের ফেইসবুক পেইজও বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এই মাধ্যম।

  • গণহত্যার জন্য অবশ্যই মিয়ানমারের সেনাপ্রধানের বিচার করতে হবে: জাতিসংঘ

    গণহত্যার জন্য অবশ্যই মিয়ানমারের সেনাপ্রধানের বিচার করতে হবে: জাতিসংঘ

    আগস্ট ২৭, ২০১৮ ১২:২৬

    মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও গণধর্ষণের দায়ে দেশটির সেনাপ্রধানসহ ছয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ (সোমবার) জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারপারসন মারজুকি দারুসমান। সংবাদ সম্মেলনে তিনি তাদের চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরেন।

  • রোহিঙ্গারা কেন সীমানা পেরিয়ে এলো তা ভুলে যাওয়া উচিত নয়: জাতিসংঘ

    রোহিঙ্গারা কেন সীমানা পেরিয়ে এলো তা ভুলে যাওয়া উচিত নয়: জাতিসংঘ

    আগস্ট ২৫, ২০১৮ ২১:১৫

    ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, "রোহিঙ্গারা কেন সীমানা পেরিয়ে এলো এবং তার জন্য মানবাধিকার বিষয়ে জবাবদিহির মুখোমুখি করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার কথাটি বিশ্ব মহলের কখনই ভুলে যাওয়া উচিত নয়। এই সংকটকে ভুলে না যাওয়া নিশ্চিত করতে দৃষ্টি নিবদ্ধ রাখতে সব ধরনের সুযোগের সদ্ব্যবহার করা জরুরি।"

  • কক্সবাজারে রোহিঙ্গাদের বিক্ষোভ, মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন দাবি

    কক্সবাজারে রোহিঙ্গাদের বিক্ষোভ, মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন দাবি

    আগস্ট ২৫, ২০১৮ ১১:১৯

    বাংলাদেশের মিয়ানমার সীমান্তবর্তী জেলা কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা তাদের  নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে আজ (শানিবার) সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত  টেকনাফ এবং উখিয়ার কুতুপালং, বালুখালী ও মধুরছড়ার বিভিন্ন ক্যাম্পে একযোগে বিক্ষোভ করেছেন। আজ ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে তারা কর্মসূচি পালন করেন।

  • ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির বেড়াজালে আটকে আছে রোহিঙ্গাদের জীবন: এমএসএফ

    ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির বেড়াজালে আটকে আছে রোহিঙ্গাদের জীবন: এমএসএফ

    আগস্ট ২৫, ২০১৮ ১০:৩৫

    আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বা ডক্টরস উইদাউট বর্ডার্স বলেছে, রোহিঙ্গাদের আইনি মর্যাদা দিতে অস্বীকৃতি, অপরিকল্পিতভাবে ছড়িয়ে-ছিটিয়ে তৈরি ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন ইত্যাদির কারণে এখনো তাদের জীবন ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির বেড়াজালে আটকে রয়েছে।

  • রোহিঙ্গা সংকটের বর্ষপূর্তি একটি লজ্জাজনক মাইলফলক: অ্যামনেস্টি

    রোহিঙ্গা সংকটের বর্ষপূর্তি একটি লজ্জাজনক মাইলফলক: অ্যামনেস্টি

    আগস্ট ২৪, ২০১৮ ২১:৫৮

    আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, “মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ স্বেচ্ছায় ঘরে ফেরার বিষয়টি উপহাসের বিষয়ে পরিণত হয়েছে।“

  • রোহিঙ্গা নির্যাতন: দায়ীদের বিচারে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইলেন ১৩২ এমপি

    রোহিঙ্গা নির্যাতন: দায়ীদের বিচারে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইলেন ১৩২ এমপি

    আগস্ট ২৪, ২০১৮ ১৩:০৮

    মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর বর্বর নিধনযজ্ঞের জন্য দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশের ১৩২ জন এমপি।  

  • মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা শিশুরা উপযুক্ত শিক্ষা পাচ্ছে না: ইউনিসেফ

    মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা শিশুরা উপযুক্ত শিক্ষা পাচ্ছে না: ইউনিসেফ

    আগস্ট ২৩, ২০১৮ ১৫:৪২

    মিয়ানমারে ও বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা শিশু উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু ফান্ড ইউনিসেফ। মিয়ানমারের এসব মুসলিম শিশু 'লস্ট জেনারেশনে' পরিণত হতে পারে বলে সংস্থাটি সতর্ক করে দিয়েছে। 

  • দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে: সু চি

    দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে: সু চি

    আগস্ট ২১, ২০১৮ ২১:৩০

    রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি।

  • নিজেদের নাগরিক ফেরত নিন: মিয়ানমারকে মাহাথির

    নিজেদের নাগরিক ফেরত নিন: মিয়ানমারকে মাহাথির

    আগস্ট ১৫, ২০১৮ ১৬:৫০

    মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদেরকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে দেশে ফেরত নিতে হবে। একথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।