-
দিনেদুপুরে ডাকাতি করছে আমেরিকা: ল্যাভরভ
জুলাই ১৮, ২০১৭ ০২:৪৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, নিউ ইয়র্ক ও মেরিল্যান্ডে রাশিয়ার কূটনৈতিক স্থাপনা ফেরত দেয়ার জন্য আমেরিকা পূর্বশর্ত আরোপের যে চেষ্টা করছে তা ‘দিনেদুপুরে ডাকাতি’ করার শামিল। তিনি অবিলম্বে নিঃশর্তে রাশিয়ার স্থাপনা ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
নির্বাচনে হস্তক্ষেপের একটি প্রমাণ দেখান: আমেরিকাকে ল্যাভরভ
জুলাই ১৩, ২০১৭ ০১:৪৬২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগ আবারো প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই ‘বিস্ময়কর দাবি’র পক্ষে ওয়াশিংটন যদি একটি প্রমাণও দেখাতে পারে তাহলে তিনি খুশি হবেন।
-
‘আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে রাশিয়া’
জুলাই ১২, ২০১৭ ০৭:১৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকায় রুশ কূটনৈতিক স্থাপনা জব্দ ও ৩০ জন কূটনীতিক বহিষ্কারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে মস্কো। মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে গত বছরের শেষ দিকে ওবামা প্রশাসন রাশিয়ার দুটি কূটনৈতিক স্থাপনা জব্দ ও ৩০ জন কূটনীতিককে বহিষ্কার করছিল।
-
সিরিয় সেনাবাহিনীকে উসকানি দেবেন না: আমেরিকাকে রাশিয়া
জুন ২৭, ২০১৭ ০৮:৫০সিরিয়ার সেনাবাহিনীর জন্য উসকানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান।
-
রুশ-বিদ্বেষী রোগে ভুগছে আমেরিকা: ল্যাভরভ
জুন ২১, ২০১৭ ০৫:৫১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের রাশিয়া-বিদ্বেষ মারাত্মক ব্যাধির পর্যায়ে চলে গেছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা কঠোর করার সিদ্ধান্ত নেয়ার পর ল্যাভরভ এ মন্তব্য করলেন।
-
মধ্যপ্রাচ্যে এবং লিবিয়ার গোলযোগের জন্য পাশ্চাত্য দায়ী: ল্যাভরভ
মে ৩০, ২০১৭ ০৮:৩৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের যেসব দেশ সরকার উৎখাতের নীতিকে সমর্থন করেছে এবং সন্ত্রাসীদেরকে তহবিল যোগান দিয়েছে, বৃহত্তর মধ্যপ্রাচ্যে বিশেষ করে লিবিয়ার গোলযোগ এবং সন্ত্রাসী হামলার জন্য তারাই দায়ী।
-
সিরিয়া ইস্যুতে ইরানের ভূমিকা থাকতেই হবে: রাশিয়া
মে ২৪, ২০১৭ ০৮:১৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার চলমান সংকট ও শান্তি প্রক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী ভূমিকা থাকতেই হবে।
-
আবার ট্রাম্পের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন পুতিন
মে ১৮, ২০১৭ ০২:২৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ‘অতি গোপনীয়’ তথ্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে দিয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরকে ‘রাজনৈতিক সিজোফ্রেনিয়া’ বলে আখ্যায়িত করেছেন।
-
আবার কেলেঙ্কারির সম্মুখীন ট্রাম্প: ‘রাশিয়াকে দিয়েছেন গোপন তথ্য’
মে ১৬, ২০১৭ ০২:৫২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ সম্পর্কে ‘অতি গোপন তথ্য’ রাশিয়ার কাছে ফাঁস করে দিয়েছেন বলে অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে।
-
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকা সফররত ল্যাভরভ
মে ১০, ২০১৭ ০৭:২৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ(বুধবার) আরো পরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ল্যাভরভ।