-
আলোচনায় অগ্রগতি দেখছে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন
মার্চ ১৬, ২০২২ ১৬:৩৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর কিছু আশা দেখা যাচ্ছে। রাশিয়ার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।
-
শেষ পর্যন্ত ইউক্রেনে অভিযান চালাবে রাশিয়া
মার্চ ০৪, ২০২২ ০৬:৪৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা পরমাণু যুদ্ধের আকাঙ্ক্ষা করছে তবে রাশিয়া তার নিজের মতো করে শেষ পর্যন্ত ইউক্রনে অভিযান চালাবে।
-
‘তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু অস্ত্র দিয়ে হতে পারে’
মার্চ ০৩, ২০২২ ০৯:৫৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তাতে পরমাণু অস্ত্র ব্যবহৃত হতে পারে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার তাস বার্তা সংস্থার কাছে তিনি এই মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, “ইউক্রেন যদি পরমাণু অস্ত্র হাতে পায় তখন রাশিয়া সত্যিকারের ঝুঁকির মুখে পড়বে।”
-
ভিয়েনা সংলাপে রেড লাইন অতিক্রম করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৩:৫৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ভিয়েনা সংলাপে তার দেশ নিজের রেড লাইনগুলো অতিক্রম করবে না।তিনি গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ নীতি-অবস্থান ঘোষণা করেন।
-
ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৪:৪২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামীকাল (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই বৈঠক অনুষ্ঠানের কথা ছিল।
-
'মিথ্যা অজুহাত তুলে সিরিয়ার মতো রাশিয়াকে টার্গেট করছে পাশ্চাত্য'
ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৯:৪০সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যেভাবে সিরিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছিল ঠিক একইভাবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মিথ্যা অজুহাত তুলে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।
-
ইউক্রেন থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিল জার্মানি, ফ্রান্স ও অস্ট্রিয়া
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৫:৫৩রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না বলে ঘোষণা দিলেও এ ধরনের হামলাকে অবশ্যম্ভাবী করে তুলছে আমেরিকাসহ তার পশ্চিমা মিত্ররা। ইউক্রেনে ‘সম্ভাব্য রুশ হামলার আশঙ্কায়’ সর্বশেষ জার্মানি, ফ্রান্স ও অস্ট্রিয়া তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
-
ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা অগ্রহণযোগ্য: ল্যাভরভ
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ০৪:২৭পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনের সামরিক সক্ষমতা শক্তিশালী করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ইস্যুতে রাশিয়া যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মুখোমুখি অবস্থানে রয়েছে তখন ল্যাভরভ তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করলেন।
-
নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ন্যাটো ও ইইউর জবাব ‘অবমাননাকর’: রাশিয়া
ফেব্রুয়ারি ১২, ২০২২ ০৭:৩৭রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির দাবির জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে যৌথ প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ‘অবমাননাকর ও অন্তঃসারশূন্য’ বলে অভিহিত করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো ও ইইউভুক্ত প্রতিটি দেশকে আলাদা আলাদা চিঠি দিয়ে ‘সামষ্টিক নিরাপত্তা’র ব্যাপারে এসব দেশের উপলব্ধি জানতে চেয়েছিলেন।
-
রাশিয়া আক্রান্ত হলে যুদ্ধে জড়াবে বেলারুশ: লুকাশেঙ্কোর হুঁশিয়ারি
জানুয়ারি ৩০, ২০২২ ০৪:০৪ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে দেশটিতে সেনা পাঠাতে শুরু করেছে রাশিয়া। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে আক্রমণ করা হলে তার দেশ মস্কোর পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে।