-
নিষেধাজ্ঞা আরোপের অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা: রুশ পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ৩০, ২০২২ ০৩:৪৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট ব্যবহার করতে না দেয়ার অর্থ হবে মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্ক ছিন্ন করা। ইউক্রেনকে কেন্দ্র করে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন ল্যাভরভ এ বক্তব্য দিলেন।
-
জেনেভায় ভিয়েনা সংলাপ নিয়ে বৈঠক করলেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন
জানুয়ারি ২২, ২০২২ ০৫:৪৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ফলপ্রসূ করার জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি আছে। তিনি শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পর এ মন্তব্য করেন।
-
ইরানি প্রেসিডেন্টের সফরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে
জানুয়ারি ১৮, ২০২২ ০৮:০১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির আসন্ন রাশিয়া সফরের জন্য মস্কোর পক্ষ থেকে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
-
রাশিয়ার সীমান্তে ন্যাটো সেনাদের উপস্থিতি গ্রহণযোগ্য নয়
জানুয়ারি ১৫, ২০২২ ০৫:১৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
-
হুমকি দূর করতে রাশিয়া বাধ্য হতে পারে
জানুয়ারি ০১, ২০২২ ০৯:২৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে মস্কো দূর করতে বাধ্য হতে পারে। গত মাসের প্রথমদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিটের আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে যে হুমকি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে ল্যাভরভ একথা বললেন।
-
তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনও আসেনি: রাশিয়া
জানুয়ারি ০১, ২০২২ ০৩:৪২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনও আসেনি।তিনি গতকাল (শুক্রবার) রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।ল্যাভরভের সাক্ষাৎকারটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
-
ভারতকে এস-৪০০ সরবরাহ শুরু করেছে রাশিয়া: শ্রিংলা
ডিসেম্বর ০৭, ২০২১ ০৬:০১আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে বলে খবর দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর শ্রিংলা এ তথ্য জানান।
-
রাশিয়া বলল বিশ্বের সবচেয়ে ঘৃণ্য প্রকল্প
ডিসেম্বর ০২, ২০২১ ০৯:৫০আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়ে যে গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছে তাকে বিশ্বের অন্যতম ঘৃণ্য প্রকল্প বলে অভিহিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
ভিয়েনা সংলাপ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানাল ইরান
নভেম্বর ০৭, ২০২১ ০৪:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আসন্ন ভিয়েনা আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছেন।
-
অন্যের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেব না: তালেবান
অক্টোবর ২১, ২০২১ ০৩:২৭আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তারা অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবেন না।