-
রায়িসি'র চীন সফর: দু'দেশের অর্থনৈতিক সম্পর্কে নয়া মোড়
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৪:৩৯ইরানের প্রেসিডেন্টের চীন সফরকালে বেইজিংয়ে দু'দেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক কূটনীতি বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহেদি সাফারি বেইজিংয়ে উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠকে বলেছেন: ইরানের প্রেসিডেন্টের চীন সফরের সুবাদে দু'দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন হতে পারে।
-
চীন সফরে প্রেসিডেন্ট রায়িসি; আনুষ্ঠানিক অভ্যর্থনা জানালেন শি জিনপিং
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৩:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন।
-
সম্পর্ক শক্তিশালী করতে ইরান ও চীনের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৬:৫৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আসন্ন চীন সফর দুদেশের সম্পর্ক শক্তিশালী করতে তেহরান ও বেইজিং-এর ‘সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা’র প্রমাণ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে রায়িসির আসন্ন চীন সফরের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ মন্তব্য করেছেন।
-
বেইজিং পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৬:৪১একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (মঙ্গলবার) ভোররাতে চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে তার ইরানি সমকক্ষ বেইজিং সফরে গেলেন।
-
চীন যাওয়ার আগে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করলেন ইরানের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৩:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি চীন সফরের প্রাক্কালে আজ (সোমবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি চীন সফরে তার নানা কর্মসূচি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন।
-
৩ দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামী মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিনি এই সফরে যাবেন।
-
ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপের’ ব্যর্থতা স্বীকার করেছে আমেরিকা: রায়িসি
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইসলামি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামি শাসনব্যবস্থার দৌলতে ইরান আজ নানা অঙ্গনে এতটা অগ্রগতি অর্জন করেছে যে, শত্রুরা তা সহ্য করতে পারছে না।
-
ইরানি জনগণকে জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ০৬:২৮জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস’সহ বিশ্বের বেশ কয়েকজন নেতা ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বার্ষিকী উপলক্ষে এদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
-
সিরিয়া ও তুরস্ককে শোক জানালেন ইরানের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ০৬:১৯তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় ওই দুই দেশের প্রেসিডেন্টদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। গতকাল (সোমবার) ভোররাতে সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী এলাকায় বিগত এক শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।এতে এখন পর্যন্ত দুই দেশের অন্তত ২,৩০০ মানুষ নিহত হয়েছেন।
-
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই: ইব্রাহিম রায়িসি
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ০৬:১৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিচালনার লক্ষ্যে শত্রুরা যে প্রচেষ্টা চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই বলেও জানিয়েছেন তিনি।