-
শত্রুকে সহযোগিতার অভিযোগ; সৌদি ৩ সেনার মৃত্যুদণ্ড কার্যকর
এপ্রিল ১১, ২০২১ ১৫:৪৩শত্রুকে সহযোগিতার অভিযোগে সৌদি আরবের তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে কোন দেশের শত্রুকে এসব সেনা সহযোগিতা করেছেন তা পরিষ্কার করা হয় নি। শত্রুকে এই সহযোগিতার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করেছে।
-
নীরব ধর্মঘটে মিয়ানমারের বিক্ষোভকারীরা
মার্চ ২৪, ২০২১ ১২:০৭মিয়ানমারে বিক্ষোভ থামাতে নির্বিচার গুলি চালাচ্ছে মিয়ানমার সামরিক বাহিনী। বিক্ষোভ থামাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা। তবে পরিস্থিতি বুঝে বিক্ষোভের ধরন পাল্টাচ্ছে বিক্ষোভকারীরা। অভিনব ও নতুন নতুন বিক্ষোভ পরিকল্পনার সর্বশেষ ধরন ‘নীরব ধর্মঘট’।
-
মিয়ানমার যেন রণক্ষেত্র
মার্চ ১৫, ২০২১ ১১:২৮মিয়ানমার যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে রোববার আরও পাঁচজন নিহত হয়েছে।
-
আর্মেনিয়ার সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী
মার্চ ১০, ২০২১ ১৮:৩১আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তার দেশের সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিক গাসপ্রায়ানকে বরখাস্ত করেছেন। দেশটিতে পাশিনিয়ান সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনার কারণে জেনারেল গ্রাসপ্রায়ানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হলো।
-
ইরানি সেনাবাহিনীতে যুক্ত হলো উন্নতমানের সামরিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার
মার্চ ০১, ২০২১ ১৫:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে কয়েক ডজন উন্নতমানের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার যুক্ত হয়েছে। এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। আরো উপস্থিত ছিলেন আর্মি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ।আজ সোমবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের সেনাবাহিনীর কাছে সামরিক যুদ্ধবিমান এবং ভারী অস্ত্র হস্তান্তর করা হয়।#
-
ইরাকে ন্যাটো জোটের সেনা আট গুণ বাড়ানোর আসল রহস্য!
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১৬:৫০ইরাকে ন্যাটো জোটের সেনা-সংখ্যা ৫০০ থেকে ৮ গুণ বাড়িয়ে চার হাজার করা হবে বলে জানিয়েছে ন্যাটো জোট।
-
ইরাকে ন্যাটো সেনা বাড়ানোর প্রতিবাদ করছেন ইরাকি কর্মকর্তা ও আলেমরা
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১৫:৩৪ইরাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সেনা সংখ্যা বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে তার কঠোর সমালোচনা করেছেন দেশটির সরকারি কর্মকর্তা এবং শীর্ষ পর্যায়ের আলেমরা। তারা বলছেন, ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা সংখ্যা আট গুণ বাড়ানো হবে বলে যে মন্তব্য করেছেন তা একেবারেই অন্যায্য এবং অগ্রহণযোগ্য।
-
সীমান্ত এলাকা অসামরিকীকরণ করতে চীন-ভারত সম্মত
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৯:২৬চীন এবং ভারত সীমান্তবর্তী এলাকা থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে। গত জুন মাসে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ভারত ও চীন একমত হলো।
-
আন্দোলন ছেড়ে কাজে ফিরতে সরকারি কর্মচারীদের প্রতি মিয়ানমারের সেনাপ্রধানের আহ্বান
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৬:৫৮মিয়ানমারের সেনা সরকারের প্রধান মিন অং হ্লাং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
-
১০ মার্কিন মেরিন সেনা আটকের বার্ষিকীতে সামরিক দ্বীপে ইরানের নৌ মহড়া
জানুয়ারি ০৯, ২০২১ ১৩:৩৭ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ ইউনিটের তৃতীয় মহড়া শেষ হয়েছে। পারস্য উপসাগরে ১০ মার্কিন মেরিন সেনা আটকের বার্ষিকী উপলক্ষে এই মহড়া চালানো হয়েছে।