-
সুদান থেকে শত শত সেনা গেছে সৌদি আরব, মোতায়েন হবে ইয়েমেনে
অক্টোবর ০৪, ২০২০ ০৬:০৩সুদান থেকে এক হাজারের বেশি সেনাকে সৌদি আরবে পাঠানো হয়েছে এবং চূড়ান্তভাবে তাদেরকে ইয়েমেন যুদ্ধে মোতায়েন করা হবে। এর আগে সুদান ঘোষণা করেছিল যে, তারা ইয়েমেন সংঘাত থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে। কিন্তু নতুন করে সেনা মোতায়েন করে সেই ঘোষণা থেকে সরে গেল।
-
সাত মাস পর ওমরার জন্য খুলে দেয়া হচ্ছে পবিত্র মক্কা মদিনা
অক্টোবর ০৩, ২০২০ ১৩:৪০সৌদি আরব পবিত্র ওমরা পালনের জন্য আগামীকাল (রোববার) থেকে মক্কা এবং মদীনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে সাত মাস বন্ধ থাকার পর সৌদি সরকার এসব পবিত্র স্থান উন্মুক্ত করে দিচ্ছে।
-
যারা সৌদি যেতে পারছেন না তাদেরকে নতুন চাকুরি খোঁজার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১৫:৫৬করোনা পরিস্থিতিতে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে আগামীকাল ১ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে ২০ টি করে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১০টি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স ও ১০টি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
-
সন্ত্রাসী আটক করে ইরানকে দুষল সৌদি আরব: তেহরানের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১১:৪৯সৌদি কর্মকর্তারা সুযোগ পেলেই ইরানের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ দিয়ে পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টিতে তাদের ভূমিকাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কেননা এ অঞ্চলে সন্ত্রাসীদেরকে অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে সন্ত্রাসীদেরকে তারাই গড়ে তুলেছে।
-
বাংলাদেশে আটকে পড়া সৌদি প্রবাসীরা আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৪:৩৪করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা তাদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং এয়ারলাইন্সের টিকেটের দাবিতে আজকেও রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
-
সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে সৌদি অভিযোগ সর্বৈব মিথ্যা: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১২:৫৭সৌদি আরব ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্ধান পাওয়ার যে দাবি করেছে তাকে সর্বৈব মিথ্যা বলে অভিহিত করেছে তেহরান। সেইসঙ্গে মূল্যহীন ও অন্য দেশের চাপিয়ে দেয়া চিত্রনাট্যে নাটক তৈরি না করে সততা ও প্রজ্ঞার পথ অনুসরণ করতে সৌদি শাসকদের পরামর্শ দিয়েছে ইরান।
-
বাংলাদেশে রাজধানীতে আটকে পড়া সৌদি প্রবাসীদের আজও বিক্ষোভ
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৫:২০আটকে পড়া সৌদি প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওরান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদিয়া এয়ারলাইন্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর ফলে এ এলাকায় যানচলাচল আজকেও বিঘ্নিত হচ্ছে। সৌদি প্রবাসীদের বিক্ষোভের কারণে গত একসপ্তাহ ধরেই রাজধানীর এ গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কমোড়ে যানচলাচল ব্যহত থাকছে।
-
সরকারিভাবে তুর্কি পণ্য বর্জন করবে সৌদি আরব
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৪:০৭চলতি সপ্তাহে সৌদি আরব সরকারিভাবে তুরস্কের পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে। গত কয়েক মাস অঘোষিতভাবে সৌদি ব্যবসায়ীদের ওপর তুর্কি পণ্য বর্জনের ব্যাপারে চাপ সৃষ্টির পর এখন আনুষ্ঠানিকভাবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ। তুরস্কের গণমাধ্যম এ ঘটনাকে গোপন অবরোধ বলে মন্তব্য করেছে।
-
সৌদি যুবরাজকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজনৈতিক দল গঠন
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১০:১৫সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সৌদি আরব থেকে নির্বাসিত কয়েক ব্যক্তি এ দল গঠন করেছেন এবং তাদের আরেকটি লক্ষ্য হচ্ছে সৌদি আরবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
-
বিমান বাংলাদেশের ৬ রুটের ফ্লাইট বাতিল: টিকেটের জন্য আজও সৌদিগামী যাত্রীদের ভিড়
সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৮:৫০করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।