-
সৌদি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ না করে সমালোচনার মুখে থেরেসা
আগস্ট ১৮, ২০১৭ ১০:২৯ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রচণ্ড সমালোচনা করলেন ৯/১১ নামে পরিচিত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকায় নজিরবিহীন সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৌদি আরবের অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ না করায় এ সমালোচনা করা হয়।
-
সৌদি নেতৃত্বাধীন অবরোধ কাতারকে নতজানু করতে পারবে না: দোহা
আগস্ট ১৬, ২০১৭ ১৪:৫৩কাতারের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা মুতলাক মাজিদ আল-কাহতানি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন চারটি আরব দেশ অবরোধ আরোপ করে কাতারকে নতজানু করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দোহার বিরুদ্ধে সৌদি প্রচারণা শুধু উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি তাদের সমর্থনের কথাই স্মরণ করিয়ে দেয়।
-
মধ্যস্থতাকে স্বাগত জানাই; তবে সৌদির পক্ষ থেকে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই: ইরান
আগস্ট ১৬, ২০১৭ ১৪:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তেহরান যে কোনো মধ্যস্থতাকে স্বাগত জানায়। তবে এখন পর্যন্ত তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নি। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তেহরান ও রিয়াদের মধ্যে মধ্যস্থতা করতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল আরাজি ঘোষণা করার পর তিনি এসব কথা বললেন।
-
কাতারের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার অ্যানিমেশন প্রকাশ করল সৌদি আরব
আগস্ট ১৬, ২০১৭ ০৭:১৮কাতারের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার একটি অ্যানিমেশন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি চ্যানেল আল-আরাবিয়ায় প্রচার করা হয়েছে কাতারি বিমান ভূপাতিত করার অ্যানিমেশন।
-
আওয়ামিয়ার আল-মুসাওয়ারা মাটির সঙ্গে মিশিয়ে দিল সৌদি শাসকগোষ্ঠী
আগস্ট ১৬, ২০১৭ ০৬:১৬সৌদি আরবের শিয়া অধ্যুষিত আওয়ামিয়া শহরের আল-মুসাওয়ারা এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। পূর্বাঞ্চালীয় প্রদেশের সচিবালয় থেকে এ কথা জানান হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে আল আওয়ামিয়া শহরটি অবস্থিত।
-
একদিনেই সৌদি আরবে মারা গেছেন ৩১ হাজি
আগস্ট ১৫, ২০১৭ ১৩:০৮সৌদি আরবে হজ পালন করতে যাওয়া অন্তত ৩১ ব্যক্তি একদিনেই মারা গেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ গতকাল (সোমবার) জানিয়েছে, রোববার এসব ব্যক্তি মারা গেছেন এবং তারা সবাই বিদেশী তবে কীভাবে তারা মারা গেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি।
-
ইমেইল ফাঁস: ইয়েমেন যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন সৌদি যুবরাজ
আগস্ট ১৫, ২০১৭ ০৫:৪২সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ বলেছেন, ইয়েমেনে দুই বছর আগে তার শুরু করা যুদ্ধ থেকে এখন বের হয়ে আসতে চাচ্ছেন তিনি। মার্কিন দুই কর্মকর্তার কাছে এ কথা এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ বলেছেন বলে ফাঁস হয়ে যাওয়া ইমেইলের ভিত্তিতে খবর দিয়েছে ওয়েবসাইট ‘মিডল ইস্ট আই।’
-
ইয়েমেনে সৌদি বিমান হামলা তিনগুণ বেড়েছে: জাতিসংঘ
আগস্ট ১৫, ২০১৭ ০৩:১৩জাতিসংঘ বলেছে, সৌদি আরব চলতি বছরের প্রথম সাত মাসে ইয়েমেনে যে পরিমাণ বিমান হামলা চালিয়েছে তা ২০১৬ সালের মোট বিমান হামলাকে ছাড়িয়ে গেছে।
-
ইরান-সৌদি দ্বন্দ্ব নিরসনে ইরাককে মধ্যস্থতা করার প্রস্তাব দিল রিয়াদ
আগস্ট ১৪, ২০১৭ ০২:০৪ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজি বলেছেন, ইরান-সৌদি আরব দ্বন্দ্ব নিরসনে বাগদাদকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রিয়াদ।
-
সৌদি নির্বিচার হামলার মুখে বন্ধ হতে চলেছে ইয়েমেনের ব্লাড ব্যাংক
আগস্ট ১১, ২০১৭ ০৭:২২সৌদি আরবের অব্যাহত নির্বিচার হামলার মুখে বন্ধ হতে বসেছে ইয়েমেনের জাতীয় ব্লাড ব্যাংক। এক সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা ব্যক্ত করেন ব্লাড ব্যাংকের পরিচালক আইম্যান আশ-শাইহারি।